নোটিশ :
দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা
জনসংযোগ ডেস্ক
- সময়: ০১:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / ৪৪

পইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছার দুই চিংড়ি ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি ক্রয়-বিক্রয় করার অপরাধে এ জরিমানা করা হয়। উপজেলা মৎস্য দপ্তর থেকে বুধবার সকালে উপজেলার সোলাদানা বাজার ও আমুরকাটা চৌরাস্তা মোড়ে পুশ বিরোধী অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় লাইসেন্স না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি ক্রয়-বিক্রয় করার অপরাধে ব্যবসায়ী কাজল গাজী ও সরোজিত সানাকে ৩ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করেন মৎস্য দপ্তরের এ কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওছার আহমেদ আকন ও ক্ষেত্রসহকারী রণধীর সরকার।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














