৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের নজর হাবিপ্রবি’র দুই সাবেক ভিসির দিকে, তদন্তে তৎপরতা 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / ৬৭
দুদকের নজর হাবিপ্রবি'র দুই সাবেক ভিসির দিকে, তদন্তে তৎপরতা 

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাবেক উপাচার্য (ভিসি) ড. এম. কামরুজ্জামান এবং ড. মু. আবুল কাসেমের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম,স্বজনপ্রীতি ও ভর্তি বাণিজ্য,সরকারি অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব বিষয়ে দুদক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছে বলে জানা গেছে।

আওয়ামী লীগের আমলে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি ড. মু. আবুল কাসেম ৬ষ্ঠ ভিসি হিসেবে এবং ড. এম. কামরুজ্জামান সপ্তম ভিসি হিসেবে ২০২১ সালের ৩০শে জুন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান।

দুদক সূত্রে জানা গেছে, ড. আবুল কাসেমসহ অন্যদের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও ভর্তিবাণিজ্য, বড় বড় নির্মাণ প্রকল্পে কাজ না করে সরকারি অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন ল্যাবে ইকুইপমেন্ট, ইলেকট্রনিকসামগ্রী ও আসবাবপত্র ক্রয়ে ব্যাপক অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া সদ্য সাবেক ভিসি ড. এম কামরুজ্জামানসহ অন্যদের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘দুদকের দুটি চিঠি হাতে পেয়েছি। এ ছাড়া দুদকের তদন্ত কমিটি আমাদের সঙ্গে দেখা করে দুই সাবেক ভিসির বিষয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে নথি চেয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ায় আমরা এপ্রিল মাসটা সময় চেয়েছি।’


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দুদকের নজর হাবিপ্রবি’র দুই সাবেক ভিসির দিকে, তদন্তে তৎপরতা 

সময়: ০৯:২৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
দুদকের নজর হাবিপ্রবি'র দুই সাবেক ভিসির দিকে, তদন্তে তৎপরতা দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাবেক উপাচার্য (ভিসি) ড. এম. কামরুজ্জামান এবং ড. মু. আবুল কাসেমের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম,স্বজনপ্রীতি ও ভর্তি বাণিজ্য,সরকারি অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব বিষয়ে দুদক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের আমলে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি ড. মু. আবুল কাসেম ৬ষ্ঠ ভিসি হিসেবে এবং ড. এম. কামরুজ্জামান সপ্তম ভিসি হিসেবে ২০২১ সালের ৩০শে জুন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান। দুদক সূত্রে জানা গেছে, ড. আবুল কাসেমসহ অন্যদের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও ভর্তিবাণিজ্য, বড় বড় নির্মাণ প্রকল্পে কাজ না করে সরকারি অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন ল্যাবে ইকুইপমেন্ট, ইলেকট্রনিকসামগ্রী ও আসবাবপত্র ক্রয়ে ব্যাপক অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া সদ্য সাবেক ভিসি ড. এম কামরুজ্জামানসহ অন্যদের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘দুদকের দুটি চিঠি হাতে পেয়েছি। এ ছাড়া দুদকের তদন্ত কমিটি আমাদের সঙ্গে দেখা করে দুই সাবেক ভিসির বিষয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে নথি চেয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ায় আমরা এপ্রিল মাসটা সময় চেয়েছি।’

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.