দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী কর্মকর্তাদের সাথে এমপি রশীদুজ্জামানের বৈঠক
- সময়: ০২:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / ৩৮

মোঃ আব্দুল আজিজ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে ক্ষতিগ্রস্থ পাইকগাছার মানুষ যাতে দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবন—যাপন শুরু করতে পারে এ লক্ষে সরকারের গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রধান ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন খুলনা—৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। স্থানীয় এ সংসদ সদস্য বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর কার্যালয়ে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় দুর্যোগের ক্ষয়ক্ষতি ও চাহিদার সঠিক নিরুপন, রাস্তা—ঘাট ও স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোগত দ্রুত সংস্কার করা, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা, ক্ষতিগ্রস্থ মানুষকে দ্রুত পুনর্বাসন করা, সুপেয় পানির সংকট দ্রুত দূর করা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা সহ ক্ষতিগ্রস্থ এলাকার সকল সমস্যা দ্রুত নিরসন করার মাধ্যমে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষের জীবন—যাপন স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এরআগে দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ দ্রুত মেরামত ও বেড়িবাঁধ টেকসই করার লক্ষে পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পৃথক বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, মেয়র সেলিম জাহাঙ্গীর, পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাবিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, ওসি ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, শেখ জিয়াদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, জনস্বাস্থ্য দপ্তরের উপ—সহকারী প্রকৌশলী শাহাদাৎ হোসেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পাউবো’র উপ—সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার ও মোতালেব হোসেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














