দুলুর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- সময়: ০৩:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৩

আবির হোসেন সজল, লালমনিরহাটঃ
লালমনিরহাট সদরের বড়বাড়িতে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের এর পাঁয়তারা করার প্রতিবাদে রবিবার ১০ই সেপ্টেম্বর বিকেল ৫ টায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
হাজার হাজার মানুষের উপস্থিতিতে উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে নুর ইসলাম নুরু -সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, ছাত্রদলের জেলা শাখার সভাপতি ও চেয়ারম্যান নাজমুল হুদা লিমন, বড়বাড়ি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক – শ্রী রঞ্জিত কুমার রায়সহ জেলা বিএনপি’র উচ্চতর নেতৃবৃন্দ।
উল্লেখ যে, গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা জজ কোটের আইনজীবী রকিবুল হাসান খান বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ করেন।














