দেলদুয়ারে বিএনবি’র সম্ভাব্য প্রার্থী আতিকুর রহমানের গণসংযোগ
- সময়: ১০:৫৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ১০৫

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আতিকুর রহমান আতিক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার উপজেলার লাউহাটী’র বাজারে তিনি গণ সংযোগ করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। আতিক জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সহ-সভাপতি ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তবে তিনি জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন তার হয়েই ধানের শীষের পক্ষে কাজ করবো। তিনি আরও উল্লেখ করেন, ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশর স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যেখানে নিহিত বাঙ্গালি জাতীর সকল আকাঙ্খা আর স্বপ্ন আশা। এসময় তিনি ৩১ দফার গুরুত্ব বিশ্লেষণ করেন। গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে তার সাথে লাউহাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি শুভ্র, সাধারণ সম্পাদক বিপ্লব, উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ , লাউহটি ইউনিয়ন ছাত্রদল সভাপতি সবুজ, ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আসিফ মোল্লা, নাগরপুর উপজেলা যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নবীসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গেরা উপস্থিত ছিলেন।
মো. মনির হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
তাং- ০২/০৮/২০২৫
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














