৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেলদুয়ারে সরঃ প্রাঃ বিদ্যালয়ের জমির সীমানা জটিলতা নিরসনে উপজেলা প্রশাসন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২৪৫

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতা এখনো নিরসন হয়নি। বিদ্যালয়টি লাউহাটি মৌজার বিআরএস ৪২১০ নং দাগে এবং লাউহাটি হাটের পেরিফেরী সংলগ্ন জায়গায় অবস্থিত।
সরেজমিনে জানা যায়, বিদ্যালয়ের বর্তমান সীমানা প্রাচীরের বাইরে থাকা বিদ্যালয়ের কিছু ভূমি দীর্ঘদিন ধরে হাটের অংশ ও চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন একাধিকবার উদ্যোগ নিলেও স্থায়ী সমাধান পাওয়া যায়নি।
জানা যায়, লাউহাটি হাটের পেরিফেরী নকশা ইতোমধ্যে জেলা প্রশাসক, টাঙ্গাইল অনুমোদন করেছেন। বর্তমানে প্রায় ২৪ শতাংশ জমির ওপর স্থাপিত বিদ্যালয়টি সীমানা জটিলতার কারণে অবকাঠামো উন্নয়নেও বাধার মুখে পড়েছে।
ইতিপূর্বে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিদ্যালয়ের সীমানা নির্ধারণ করে দিলেও হাট ইজারাদারদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের মতপার্থক্যের কারণে সীমানা প্রাচীর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।
পরে পুনরায় প্রধান শিক্ষকের আবেদনের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী
ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম নির্মাণাধীন অংশ সরেজমিন পরিদর্শন করেন। একই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুম ও ওয়াশব্লকের চলমান কাজ এবং হাটের ড্রেনেজ নির্মাণও পর্যবেক্ষণ করা হয়। এসময় স্কুল কর্তৃপক্ষ, হাট কমিটি ও ইজারাদারদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।
উভয় পক্ষের দাবি ও আপত্তি শুনে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সার্ভেয়ার ও লোকাল আমিনের সমন্বয়ে নির্দিষ্ট তারিখে পুনরায় সীমানা নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের অবৈধ দখলকৃত ভূমি দ্রুত পুনরুদ্ধার করে সঠিক সীমানা নির্ধারণের মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধান জরুরি।

মো. মনির হাসান
টাঙ্গাইল প্রতিনিধি


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

দেলদুয়ারে সরঃ প্রাঃ বিদ্যালয়ের জমির সীমানা জটিলতা নিরসনে উপজেলা প্রশাসন

সময়: ১১:৪৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতা এখনো নিরসন হয়নি। বিদ্যালয়টি লাউহাটি মৌজার বিআরএস ৪২১০ নং দাগে এবং লাউহাটি হাটের পেরিফেরী সংলগ্ন জায়গায় অবস্থিত। সরেজমিনে জানা যায়, বিদ্যালয়ের বর্তমান সীমানা প্রাচীরের বাইরে থাকা বিদ্যালয়ের কিছু ভূমি দীর্ঘদিন ধরে হাটের অংশ ও চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্থানীয় ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন একাধিকবার উদ্যোগ নিলেও স্থায়ী সমাধান পাওয়া যায়নি। জানা যায়, লাউহাটি হাটের পেরিফেরী নকশা ইতোমধ্যে জেলা প্রশাসক, টাঙ্গাইল অনুমোদন করেছেন। বর্তমানে প্রায় ২৪ শতাংশ জমির ওপর স্থাপিত বিদ্যালয়টি সীমানা জটিলতার কারণে অবকাঠামো উন্নয়নেও বাধার মুখে পড়েছে। ইতিপূর্বে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিদ্যালয়ের সীমানা নির্ধারণ করে দিলেও হাট ইজারাদারদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের মতপার্থক্যের কারণে সীমানা প্রাচীর নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পরে পুনরায় প্রধান শিক্ষকের আবেদনের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম নির্মাণাধীন অংশ সরেজমিন পরিদর্শন করেন। একই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুম ও ওয়াশব্লকের চলমান কাজ এবং হাটের ড্রেনেজ নির্মাণও পর্যবেক্ষণ করা হয়। এসময় স্কুল কর্তৃপক্ষ, হাট কমিটি ও ইজারাদারদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের দাবি ও আপত্তি শুনে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সার্ভেয়ার ও লোকাল আমিনের সমন্বয়ে নির্দিষ্ট তারিখে পুনরায় সীমানা নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্থানীয়দের দাবি, বিদ্যালয়ের অবৈধ দখলকৃত ভূমি দ্রুত পুনরুদ্ধার করে সঠিক সীমানা নির্ধারণের মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধান জরুরি। মো. মনির হাসান টাঙ্গাইল প্রতিনিধি

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.