দেশের প্রথম ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড’ সফলভাবে সম্পন্ন
- সময়: ০৫:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
- / ৫৩

রাজধানীর আগারগাঁওয়ের লায়ন হুমায়ুন জহির মিলনায়তনে গতকাল (২৯ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দেশের প্রথম ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড’। সারাদেশব্যাপী একাধিক ধাপের যাচাই-বাছাই শেষে নির্বাচিত ১২ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে প্রেজেন্টেশন ও প্রশ্নোত্তর সেশনে অংশ নেন।
প্রতিযোগিতার সব ধাপ অতিক্রম করে রংপুরের আরোহী আয়শা সালমা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রথম রানার্সআপ হন আদিবা সুলতানা আলিফা এবং দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হন সিলেটের ফৌজিয়া ইয়াসমিন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)-এর সাবেক প্রেসিডেন্ট জনাব লায়ন বেনজির আহমেদ পিএমজিএফ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্লোবাল পাবলিক স্পিকার ও ট্রেইনার জনাব কাজী এম আহমেদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ‘নিজের বলার মতো একটি গল্প’-এর প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার, এবিসিডিই-এর প্রতিষ্ঠাতা ও সিইও জনাব কাজী রাকিবুদ্দিন আহমেদ, কাজী কনসালটেন্টস-এর পার্টনার প্রফেসর এসএম আরিফুজ্জামান, ই-ক্লাবের প্রেসিডেন্ট জনাব কামরুল হাসান, সান করপোরেশন লিমিটেড-এর সিইও ও প্রোপ্রাইটর জনাব লায়ন মো. লুতফুর রহমান এমজেএফ, এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ-এর সিএইচআরও ও বোর্ড সেক্রেটারি জনাব মুরাদ হোসেইন, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সার্ক রিজনের ডেপুটি কো-অর্ডিনেটর জনাব হাসান মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব আল মামুন রাসেল, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর কে. এম. হাসান রিপন, স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট জনাব আরিফুল হাসান অপু, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জুলফিকার আলী, এইচআর প্রফেশনাল ও লিডারশিপ ট্রেইনার আলেয়া আকতারসহ আরও অনেকে।
অনুষ্ঠানের উদ্যোক্তা ও ‘পাবলিক স্পিকিং অলিম্পিয়াড’-এর প্রতিষ্ঠাতা জনাব মো. সোলায়মান আহমেদ জীসান বলেন,” বাংলাদেশের তরুণ প্রজন্মের ভেতরে আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং সুন্দরভাবে নিজেকে প্রকাশ করার দক্ষতা তৈরি করতেই এ আয়োজন। ভবিষ্যতে আমরা এটিকে জাতীয় পর্যায়ের একটি ব্র্যান্ড প্রতিযোগিতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














