নোটিশ :
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরো ২৮ জন
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৯:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- / ৬৫

দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এরইমধ্যে গত ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে কারো মৃত্যু হয়নি। বুধবার (১৮ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৯ শতাংশ।
চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৩৫৯ জনের।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৯০১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৬ জনের।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















