৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ ও রাষ্ট্রের চলমান বিশৃঙ্খলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:৩৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৯
ধর্ষণ ও রাষ্ট্রের চলমান বিশৃঙ্খলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি: ধর্ষণের বিস্তার ও রাষ্ট্রের চলমান বিশৃঙ্খলায় সরকারের কার্যকর ভূমিকা না রাখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনকিলাব মঞ্চ। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

বিক্ষোভে সংগঠনের নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে ধর্ষণ, খুন, চাঁদাবাজি, ডাকাতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে, অথচ প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আমরা সাধারণ জনগণের নিরাপত্তার দাবিতে দাঁড়িয়েছি। এ অবস্থা এভাবে চলতে পারে না।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে জবি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তার বলেন, দেশে ধর্ষণ, ডাকাতি, প্রকাশ্যে চাঁদাবাজি, এমনকি স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের মতো ঘটনাও ঘটছে। কিন্তু সরকারকে এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা আমরা নিতে দেখছি না। সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

সংগঠনটির আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, সাবেক র‍্যাব কর্মকর্তা ও এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। কিন্তু তার বিরুদ্ধেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। যদি এই অবস্থা চলতে থাকে, ইনকিলাব মঞ্চ ছাত্র-জনতার পক্ষ থেকে কঠোর আন্দোলনের ডাক দেবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ধর্ষণ ও রাষ্ট্রের চলমান বিশৃঙ্খলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

সময়: ০১:৩৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫