ধানের শীষ জয়যুক্ত হলে, মেহনতি মানুষের পাশে দাঁড়াবে তারেক রহমান – আনিসুর রহমান খোকন
- সময়: ০৫:২১:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৮

বিএম আজাহার উদ্দিন,
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভার ০৫ নং দক্ষিণ জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পৌরসভার ০৮ নং ওয়ার্ড আয়োজিত জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ সভা চলে সন্ধ্যা পর্যন্ত। এসময় আশপাশের এলাকা থেকে ঝটিকা মিছিল যোগ দিয়ে কর্মীসভাকে প্রাণবন্ত করে তোলে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক জনাব আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “ধানের শীষ জয়যুক্ত হলে, মেহনতি মানুষের পাশে দাঁড়াবেন তারেক রহমান। দেশের মানুষকে মুক্ত করতে বিএনপি একসাথে কাজ করছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
ফজলুল হক বেপারী সভাপতি, কালকিনি উপজেলা বিএনপি। মাহবুব হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক, কালকিনি উপজেলা বিএনপি। কামাল হোসেন বেপারী, সাধারণ সম্পাদক, কালকিনি পৌরসভা বিএনপি। মোশাররফ হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক, কালকিনি উপজেলা বিএনপি। সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা ওলামা দলের সভাপতি মোশাররফ হোসেন হাওলাদার এবং সঞ্চালনা করেন কালকিনি পৌরসভা ০৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল লতিফ হাওলাদার। এছাড়া বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরাও উপস্থিত ছিলেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














