৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধাপেরহাটে আমবাগান কেটে বিনষ্ট, চুরি-ডাকাতি ও পুলিশের অপতৎপরতার প্রতিবাদে মানববন্ধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:১৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ৫০
ধাপেরহাটে আমবাগান কেটে বিনষ্ট, চুরি-ডাকাতি ও পুলিশের অপতৎপরতার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে ৭ বিঘা জমির আমবাগান রাতের আঁধারে কেটে ফেলে বিনষ্ট করার পাশাপাশি এলাকায় চুরি, ডাকাতি ও পুলিশের অপতৎপরতা বেড়ে যাওয়ার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে ধাপেরহাট বন্দরের আন্ডারপাসের নিচে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে কৃষকের ফসল ও ফলজ বাগান ধ্বংস করা হচ্ছে। এর আগে বেগুনক্ষেত নষ্ট করা হয়েছিল, এবার আবার আমবাগানে হামলা চালানো হলো। এতে ক্ষতিগ্রস্ত পরিবার চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, সাদুল্লাপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে, যা নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

ক্ষতিগ্রস্ত কৃষক আলহাজ্ব আব্দুর রহমান (ভোলা হাজী) ও তার ভাই সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ বলেন,
“দীর্ঘ শ্রম আর স্বপ্ন নিয়ে লাগানো বাগান মুহূর্তে শেষ হয়ে গেল। এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।”

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ মুঠোফোনে ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমাদের বারবার ফসল নষ্ট করে শত্রুতা করা হচ্ছে। থানায় অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছি না। আমরা চাই দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

মানববন্ধনে বক্তারা আরও বলেন, যারা কৃষকের ঘামঝরা পরিশ্রমের ফসল নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ কৃষক চরমভাবে নিরুৎসাহিত হবে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

মানববন্ধন থেকে দ্রুত নাশকতাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ধাপেরহাটে আমবাগান কেটে বিনষ্ট, চুরি-ডাকাতি ও পুলিশের অপতৎপরতার প্রতিবাদে মানববন্ধন

সময়: ০৩:১৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
ধাপেরহাটে আমবাগান কেটে বিনষ্ট, চুরি-ডাকাতি ও পুলিশের অপতৎপরতার প্রতিবাদে মানববন্ধনগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে ৭ বিঘা জমির আমবাগান রাতের আঁধারে কেটে ফেলে বিনষ্ট করার পাশাপাশি এলাকায় চুরি, ডাকাতি ও পুলিশের অপতৎপরতা বেড়ে যাওয়ার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে ধাপেরহাট বন্দরের আন্ডারপাসের নিচে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে কৃষকের ফসল ও ফলজ বাগান ধ্বংস করা হচ্ছে। এর আগে বেগুনক্ষেত নষ্ট করা হয়েছিল, এবার আবার আমবাগানে হামলা চালানো হলো। এতে ক্ষতিগ্রস্ত পরিবার চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, সাদুল্লাপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে, যা নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। ক্ষতিগ্রস্ত কৃষক আলহাজ্ব আব্দুর রহমান (ভোলা হাজী) ও তার ভাই সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল হামিদ বলেন, “দীর্ঘ শ্রম আর স্বপ্ন নিয়ে লাগানো বাগান মুহূর্তে শেষ হয়ে গেল। এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়।” এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ মুঠোফোনে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের বারবার ফসল নষ্ট করে শত্রুতা করা হচ্ছে। থানায় অভিযোগ দিয়েও কোনো ফল পাচ্ছি না। আমরা চাই দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।” মানববন্ধনে বক্তারা আরও বলেন, যারা কৃষকের ঘামঝরা পরিশ্রমের ফসল নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ কৃষক চরমভাবে নিরুৎসাহিত হবে। এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। মানববন্ধন থেকে দ্রুত নাশকতাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.