ধাপেরহাটে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ, জনমনে উদ্বেগ
- সময়: ১২:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৪১

মোঃ রিয়াদ প্রধান
সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাট বন্দরে সোমবার গভীর রাতে এক ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় ফেসবুক পেজে দেওয়া বিবৃতিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। তারা জানায়, গভীর রাতে কয়েকজন যুবক ধাপেরহাট বাজারের ওভারব্রিজের ওপর ব্যানার নিয়ে মিছিল করে এবং পরবর্তীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় জনসাধারণ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “ধাপেরহাটের জনগণ July আন্দোলনের চেতনায় বিশ্বাসী। এই ধরণের কর্মকাণ্ড আমাদের এলাকায় মেনে নেওয়া হবে না।”
ধাপেরহাটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এছাড়া সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














