৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পত্নীতলায় হত্যা মামলার পলাতক আসামী হান্নানকে গ্রেফতার করে র‌্যাব-৫

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১২:০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ৩৬
নওগাঁর পত্নীতলায় হত্যা মামলার পলাতক আসামী হান্নানকে গ্রেফতার করে র‌্যাব-৫

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর পত্নীতলার হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী হান্নানকে জেলার সাপাহার থানা সদর সাপাহার বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, সোমবার বিকেলে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল জেলার সাপাহার থানাধীন সাপাহার বাজার এলাকা থেকে পত্নীতলা থানার হত্যা মামলার এজাহার নামীয় আসামী উপজেলার গোপীনগর হটাৎ পাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে হান্নান আলী (৩২)কে গ্রেফতার করেছে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩টায় পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর (পানবোরাম) এলাকায় জনৈক জহুরুল ইসলাম এর দখলীয় সম্পত্তিতে আম গাছ রোপন করাকে কেন্দ্র করে মারপিটে জহুরুল ইসলামসহ তার পক্ষের ৮/১০ জন লোক গুরুত্বর আহত হন। গত ৮ জুন ২০২৫ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জহুরুল ইসলামের মৃত্যু হয়। এঘটনায় জহুরুল ইসলামের ছেলের স্ত্রী ফেন্সি খাতুন বাদী হয়ে পত্নীতলা থানায় মামলা দায়ের করেন। পত্নীতলা থানায় মামলা নং- ১৩, তারিখ ২৮/০৫/২০২৫।

অতঃপর পত্নীতলা থানা পুলিশের অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বর্ণিত হত্যা মামলার আসামীদের গ্রেফতারের জন্য নজরদারী বৃদ্ধি করে এবং বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার বিকেলে জেলার সাপাহার থানাধীন সাপাহার বাজার এলাকা থেকে এজাহার নামীয় পলাতক আসামী হান্নান আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলে র‌্যাব-৫ সুত্রে জানাগেছে।
নওগাঁ #


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নওগাঁর পত্নীতলায় হত্যা মামলার পলাতক আসামী হান্নানকে গ্রেফতার করে র‌্যাব-৫

সময়: ১২:০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
নওগাঁর পত্নীতলায় হত্যা মামলার পলাতক আসামী হান্নানকে গ্রেফতার করে র‌্যাব-৫উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর পত্নীতলার হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী হান্নানকে জেলার সাপাহার থানা সদর সাপাহার বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, সোমবার বিকেলে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল জেলার সাপাহার থানাধীন সাপাহার বাজার এলাকা থেকে পত্নীতলা থানার হত্যা মামলার এজাহার নামীয় আসামী উপজেলার গোপীনগর হটাৎ পাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে হান্নান আলী (৩২)কে গ্রেফতার করেছে। ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩টায় পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর (পানবোরাম) এলাকায় জনৈক জহুরুল ইসলাম এর দখলীয় সম্পত্তিতে আম গাছ রোপন করাকে কেন্দ্র করে মারপিটে জহুরুল ইসলামসহ তার পক্ষের ৮/১০ জন লোক গুরুত্বর আহত হন। গত ৮ জুন ২০২৫ তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জহুরুল ইসলামের মৃত্যু হয়। এঘটনায় জহুরুল ইসলামের ছেলের স্ত্রী ফেন্সি খাতুন বাদী হয়ে পত্নীতলা থানায় মামলা দায়ের করেন। পত্নীতলা থানায় মামলা নং- ১৩, তারিখ ২৮/০৫/২০২৫। অতঃপর পত্নীতলা থানা পুলিশের অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বর্ণিত হত্যা মামলার আসামীদের গ্রেফতারের জন্য নজরদারী বৃদ্ধি করে এবং বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার বিকেলে জেলার সাপাহার থানাধীন সাপাহার বাজার এলাকা থেকে এজাহার নামীয় পলাতক আসামী হান্নান আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলে র‌্যাব-৫ সুত্রে জানাগেছে। নওগাঁ #

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.