৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয় মেসডার নেতৃত্বে ওমর তারিক এবং মুকিতুল

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৯:১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ৭৪
নজরুল বিশ্ববিদ্যালয় মেসডার নেতৃত্বে ওমর তারিক এবং মুকিতুল

“আমরা সবাই এক হবো, আলোকিত সমাজ গড়বো” এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (মেসডা) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ বর্ষের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ওমর তারিক এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুকিতুল ইসলাম।

মেসডা বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মেহেরপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন। এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তিসহ উচ্চশিক্ষার জন্য নানাভাবে সহায়তা করে থাকে।

সভাপতির দায়িত্ব গ্রহণকালে ওমর তারিক বলেন, মেসডা মূলত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প, সেমিনার, সিম্পোজিয়ামসহ বেশ কিছু প্রোগ্রাম আয়োজন করে থাকে। আমরা মেসডা’কে আমাদের দ্বিতীয় পরিবার মনে করি। কারো কোনো সমস্যায় একে অপরকে সাহায্যের হাত বাড়াতে পারি।আমরা আমাদের মেহেরপুরকে জাককানইবির কাছে সর্বোপরি বাংলাদেশের কাছে পরিচিত করতে চাই। আর এজন্য দরকার ইউনিটি। আর এরই মাধ্যমে আমরা মেসডাকে আরো সুসংগঠিত করে সামনে এগিয়ে যেতে চাই।

সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, ২৫০ কিলোমিটার দূরের একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেও, কোনদিন পরিচিত মুখের অভাবটা খুব অনুভব করি নাই। মেসডা যেমন সেই অভাবটা ঘোচানোর কাজ করছে পাশাপাশি আমাদের জেলার শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির কাজ করছে। এটা শুধু একটা সংগঠন নয়, বরং আমাদের আঞ্চলিক শিকড়ের সাথে সংযুক্ত থাকার একটা মাধ্যম। আমি আশা করি, একসাথে কাজ করে আমরা মেহেরপুরের নাম আরও উচ্চতায় নিয়ে যেতে পারবো, কারণ একা পথচলা কঠিন, কিন্তু একসাথে পথচলা সবসময়ই সহজ এবং সুন্দর।

এছাড়া অনুমোদিত এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দর্শন বিভাগের সানজিদা শেখ, অর্থ সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের আল জাবির এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে ফোকলোর বিভাগের সুরাইয়া সুলতানা রিয়া দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত শিঙারা হাউজে নতুন এ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নজরুল বিশ্ববিদ্যালয় মেসডার নেতৃত্বে ওমর তারিক এবং মুকিতুল

সময়: ০৯:১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
নজরুল বিশ্ববিদ্যালয় মেসডার নেতৃত্বে ওমর তারিক এবং মুকিতুল“আমরা সবাই এক হবো, আলোকিত সমাজ গড়বো” এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (মেসডা) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ বর্ষের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ওমর তারিক এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুকিতুল ইসলাম। মেসডা বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মেহেরপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে পরিচালিত একটি অরাজনৈতিক সংগঠন। এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তিসহ উচ্চশিক্ষার জন্য নানাভাবে সহায়তা করে থাকে। সভাপতির দায়িত্ব গ্রহণকালে ওমর তারিক বলেন, মেসডা মূলত মেহেরপুর জেলার শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প, সেমিনার, সিম্পোজিয়ামসহ বেশ কিছু প্রোগ্রাম আয়োজন করে থাকে। আমরা মেসডা’কে আমাদের দ্বিতীয় পরিবার মনে করি। কারো কোনো সমস্যায় একে অপরকে সাহায্যের হাত বাড়াতে পারি।আমরা আমাদের মেহেরপুরকে জাককানইবির কাছে সর্বোপরি বাংলাদেশের কাছে পরিচিত করতে চাই। আর এজন্য দরকার ইউনিটি। আর এরই মাধ্যমে আমরা মেসডাকে আরো সুসংগঠিত করে সামনে এগিয়ে যেতে চাই। সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, ২৫০ কিলোমিটার দূরের একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেও, কোনদিন পরিচিত মুখের অভাবটা খুব অনুভব করি নাই। মেসডা যেমন সেই অভাবটা ঘোচানোর কাজ করছে পাশাপাশি আমাদের জেলার শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির কাজ করছে। এটা শুধু একটা সংগঠন নয়, বরং আমাদের আঞ্চলিক শিকড়ের সাথে সংযুক্ত থাকার একটা মাধ্যম। আমি আশা করি, একসাথে কাজ করে আমরা মেহেরপুরের নাম আরও উচ্চতায় নিয়ে যেতে পারবো, কারণ একা পথচলা কঠিন, কিন্তু একসাথে পথচলা সবসময়ই সহজ এবং সুন্দর। এছাড়া অনুমোদিত এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দর্শন বিভাগের সানজিদা শেখ, অর্থ সম্পাদক পদে নৃবিজ্ঞান বিভাগের আল জাবির এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে ফোকলোর বিভাগের সুরাইয়া সুলতানা রিয়া দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত শিঙারা হাউজে নতুন এ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.