৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে অনলাইন জিডি সাধারণ ডায়েরি উদ্বোধন করেন এসপি এহসানুল কবীর

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ৩৩
নড়াইলে অনলাইন জিডি সাধারণ ডায়েরি উদ্বোধন করেন এসপি এহসানুল কবীর

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে:
নড়াইলে অনলাইন জিডি সাধারণ ডায়েরি উদ্বোধন করেন এসপি এহসানুল কবীর। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় সশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে সকল ধরনের জিডি করার সুবিধা চালু করছে বাংলাদেশ পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২১ জুলাই) বর্তমানে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যায়। এখন থেকে অনলাইনে সকল ধরনের জিডি করা সম্ভব হবে। নড়াইল সদর থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) উদ্বোধন করেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। এখন থেকে নড়াইল জেলার চার থানায় সাধারণ জনগণ অনলাইনে জিডি করতে পারবে।
অনলাইন জিডি উদ্বোধন করার ফলে সাধারণ মানুষ এখন খুব সহজেই এই সেবা ব্যবহার করে হুমকি, হারানো, পারিবারিক দ্বন্দসহ এসব বিষয়েও ঘরে বসেই থানায় জিডি করা যাবে বা প্রাপ্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে পুলিশের কাছে তথ্য জানাতে পারবে। অনলাইন জিডি করার জন্য প্রথমে গুগোল প্লে স্টোর থেকে “অনলাইন জিডি” নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর নিবন্ধন সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইনে জিডি করা যাবে। এই পদ্ধতিতে জিডি করার ফলে জনগণের সময় ও শ্রম সাশ্রয় হবে এবং পুলিশও দ্রুত সেবা প্রদান করতে পারবে এবং জনগনের ভীতি দুর হবে। জিডি এন্ট্রি করার পর জিডির তদন্তকারী অফিসার যিনি হবেন তার নাম ও ফোন নম্বর এসএমএস এর মাধ্যমে সেবা গ্রহনকারীর মোবাইলে জানানো হবে।
এছাড়াও, এই অনলাইন জিডি সিস্টেমের মাধ্যমে মানুষ তার আবেদন করা জিডির অবস্থা অর্থ্যাৎ ড্রাফট তদন্তাধীন ও নিস্পত্তি কোন অবস্থায় আছে তা জানতে পারবে ঘরে বসেই। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নড়াইলে অনলাইন জিডি সাধারণ ডায়েরি উদ্বোধন করেন এসপি এহসানুল কবীর

সময়: ১০:৩৫:১২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
নড়াইলে অনলাইন জিডি সাধারণ ডায়েরি উদ্বোধন করেন এসপি এহসানুল কবীরউজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে অনলাইন জিডি সাধারণ ডায়েরি উদ্বোধন করেন এসপি এহসানুল কবীর। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় সশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে সকল ধরনের জিডি করার সুবিধা চালু করছে বাংলাদেশ পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২১ জুলাই) বর্তমানে অনলাইনে শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যায়। এখন থেকে অনলাইনে সকল ধরনের জিডি করা সম্ভব হবে। নড়াইল সদর থানায় অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) উদ্বোধন করেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। এখন থেকে নড়াইল জেলার চার থানায় সাধারণ জনগণ অনলাইনে জিডি করতে পারবে। অনলাইন জিডি উদ্বোধন করার ফলে সাধারণ মানুষ এখন খুব সহজেই এই সেবা ব্যবহার করে হুমকি, হারানো, পারিবারিক দ্বন্দসহ এসব বিষয়েও ঘরে বসেই থানায় জিডি করা যাবে বা প্রাপ্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে পুলিশের কাছে তথ্য জানাতে পারবে। অনলাইন জিডি করার জন্য প্রথমে গুগোল প্লে স্টোর থেকে “অনলাইন জিডি” নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর নিবন্ধন সম্পন্ন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে অনলাইনে জিডি করা যাবে। এই পদ্ধতিতে জিডি করার ফলে জনগণের সময় ও শ্রম সাশ্রয় হবে এবং পুলিশও দ্রুত সেবা প্রদান করতে পারবে এবং জনগনের ভীতি দুর হবে। জিডি এন্ট্রি করার পর জিডির তদন্তকারী অফিসার যিনি হবেন তার নাম ও ফোন নম্বর এসএমএস এর মাধ্যমে সেবা গ্রহনকারীর মোবাইলে জানানো হবে। এছাড়াও, এই অনলাইন জিডি সিস্টেমের মাধ্যমে মানুষ তার আবেদন করা জিডির অবস্থা অর্থ্যাৎ ড্রাফট তদন্তাধীন ও নিস্পত্তি কোন অবস্থায় আছে তা জানতে পারবে ঘরে বসেই। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.