৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ফসল বাজারে আসলে আলু ও পেঁয়াজের দাম কমবে :রংপুরে বাণিজ্যমন্ত্রী

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ৪৩
নতুন ফসল বাজারে আসলে আলু ও পেঁয়াজের দাম কমবে :রংপুরে বাণিজ্যমন্ত্রী

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, নতুন ফসল ঘরে উঠা না পর্যন্ত আলু ও পেঁয়াজের দাম কমবে না। আলু চাহিদার তুলনায় সরবরাহের হিসাবে বড় ধরনের ফারাক রয়েছে। অপরদিকে ভারত ৪০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ায় পেঁয়াজের দাম কমছে না। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর ধাপ সাগরপাড়া বাসভবন প্রাঙ্গনে ছয় দিনের সফরে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রী বলেন, চাহিদার চেয়ে আলু বেশি উৎপাদন হলেও তা হয়তো অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম যেন ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি হয়, কিন্তু ঢাকার মার্কেটে এখনও ৪২ থেকে ৪৩ টাকায় আলু বিক্রি হচ্ছে। নতুন আলু না উঠা পর্যন্ত যেন দাম সহনীয় মাত্রায় থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া আলু হিমাগারে মজুদ রয়েছে কি না তা দেখা হচ্ছে। আগামী মাসে নতুন আলু উঠলে দাম কমে যাবে বলে আশা করছি।
তিনি বলেন, পেঁয়াজের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে। কিন্তু ভারত ৪০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ায় পেঁয়াজের দাম কমছে না। ভারতের পেঁয়াজ যখন ঢাকায় এসে পৌঁছাচ্ছে তখন সেটি ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে আমাদের সারা বছর শতকরা ২০ ভাগ পেঁয়াজ ঘাটতি থাকে। এ বছর পেঁয়াজ উৎপাদনের সময় আমদানী বন্ধ রাখা হয়েছিল। ফলে পেঁয়াজের উপর এখন টান পড়েছে।

টিপু মুনশি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছরই পরীক্ষা লেগে থাকে। ফলে মেলা হলে শিক্ষার্থীদের উপর এর কিছুটা প্রভাব পড়ে। নভেম্বরে বার্ষিক পরীক্ষা হবে আবার ফেব্রুয়ারীতে এইচএসসি পরীক্ষা শুরু হবে। আমাদের সার্বিক ভাবে ব্যালেন্স করেই চলতে হবে। বাণিজ্য মেলায় বাণিজ্য কতখানি হয় জানি না তবে সাধারণ মানুষের রিলাক্স করতে আসেন মেলায়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান তুহিনসহ অন্যরা


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নতুন ফসল বাজারে আসলে আলু ও পেঁয়াজের দাম কমবে :রংপুরে বাণিজ্যমন্ত্রী

সময়: ০৫:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
নতুন ফসল বাজারে আসলে আলু ও পেঁয়াজের দাম কমবে :রংপুরে বাণিজ্যমন্ত্রীরিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:   বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, নতুন ফসল ঘরে উঠা না পর্যন্ত আলু ও পেঁয়াজের দাম কমবে না। আলু চাহিদার তুলনায় সরবরাহের হিসাবে বড় ধরনের ফারাক রয়েছে। অপরদিকে ভারত ৪০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ায় পেঁয়াজের দাম কমছে না। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর ধাপ সাগরপাড়া বাসভবন প্রাঙ্গনে ছয় দিনের সফরে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রী বলেন, চাহিদার চেয়ে আলু বেশি উৎপাদন হলেও তা হয়তো অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম যেন ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি হয়, কিন্তু ঢাকার মার্কেটে এখনও ৪২ থেকে ৪৩ টাকায় আলু বিক্রি হচ্ছে। নতুন আলু না উঠা পর্যন্ত যেন দাম সহনীয় মাত্রায় থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া আলু হিমাগারে মজুদ রয়েছে কি না তা দেখা হচ্ছে। আগামী মাসে নতুন আলু উঠলে দাম কমে যাবে বলে আশা করছি। তিনি বলেন, পেঁয়াজের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে। কিন্তু ভারত ৪০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ায় পেঁয়াজের দাম কমছে না। ভারতের পেঁয়াজ যখন ঢাকায় এসে পৌঁছাচ্ছে তখন সেটি ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে আমাদের সারা বছর শতকরা ২০ ভাগ পেঁয়াজ ঘাটতি থাকে। এ বছর পেঁয়াজ উৎপাদনের সময় আমদানী বন্ধ রাখা হয়েছিল। ফলে পেঁয়াজের উপর এখন টান পড়েছে। টিপু মুনশি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছরই পরীক্ষা লেগে থাকে। ফলে মেলা হলে শিক্ষার্থীদের উপর এর কিছুটা প্রভাব পড়ে। নভেম্বরে বার্ষিক পরীক্ষা হবে আবার ফেব্রুয়ারীতে এইচএসসি পরীক্ষা শুরু হবে। আমাদের সার্বিক ভাবে ব্যালেন্স করেই চলতে হবে। বাণিজ্য মেলায় বাণিজ্য কতখানি হয় জানি না তবে সাধারণ মানুষের রিলাক্স করতে আসেন মেলায়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান তুহিনসহ অন্যরা

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.