নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন জনসংযোগ প্রকাশক
- সময়: ০২:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ১৪৩
দেশ-বিদেশের সকল পাঠক, প্রতিনিধি সম্পাদক ও শুভানুধ্যায়ীদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জনসংযোগ পত্রিকার প্রকাশক ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান।
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে জনসংযোগ পত্রিকার প্রকাশক ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রহমান বলেন“ বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে ইংরেজি বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত হওয়ায় ব্যাপকভাবে প্রভাবিত করে। দেশব্যাপী নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। সকলের মাঝে জাগে প্রাণের নতুন স্পন্দন।
কোনো ধরনের অপসংস্কৃতি যেন ‘ মানুষের এই আনন্দধারায় ’ বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।
বিগত বছরের সব অকল্যাণ ও ব্যর্থতার গ্লানি মুছে নতুন বছর আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিগত বছরের সকল অকল্যাণ ও ব্যর্থতার গ্লানি মুছে নতুন বছর সবার জন্য বয়ে আনুক সমৃদ্ধি ও বিজয়ের বাণী-এ কামনা করি।”
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














