৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ভাইস-চ্যান্সেলর নিযুক্ত হলেন পবিপ্রবিতে

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:২২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৮
নতুন ভাইস-চ্যান্সেলর নিযুক্ত হলেন পবিপ্রবিতে

লিমন,পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) এর নতুন ভাইস-চ্যান্সেলর নিযুক্ত হলেন অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম,ফার্মাকোলজি বিভাগ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

২৫ শে সেপ্টেম্বর (বুধবার) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ( বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) জনাব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে,মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, ফার্মাকোলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-কে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা।

 

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে,

 

ক. ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ ০৪ (চার) বছর হবে;

 

খ. ভাইস-চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন;

 

গ. তিনি বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

 

ঘ. তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন;

 

ঙ. মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নতুন ভাইস-চ্যান্সেলর নিযুক্ত হলেন পবিপ্রবিতে

সময়: ১১:২২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
নতুন ভাইস-চ্যান্সেলর নিযুক্ত হলেন পবিপ্রবিতেলিমন,পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) এর নতুন ভাইস-চ্যান্সেলর নিযুক্ত হলেন অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম,ফার্মাকোলজি বিভাগ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ২৫ শে সেপ্টেম্বর (বুধবার) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ( বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) জনাব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।   প্রজ্ঞাপনে বলা হয়েছে,মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, ফার্মাকোলজি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-কে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা।   প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে,   ক. ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ ০৪ (চার) বছর হবে;   খ. ভাইস-চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন;   গ. তিনি বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;   ঘ. তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন;   ঙ. মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.