৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নদী বাঁচাও, জীবন বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, আদিতমারী উপজেলা শাখা’র মানববন্ধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯০
নদী বাঁচাও, জীবন বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, আদিতমারী উপজেলা শাখা'র মানববন্ধন

মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:

‘নদী বাঁচাও,জীবন বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে আদিতমারী উপজেলার তিস্তা, স্বর্নামতি, গিরিধারী সহ দেশের সকল নদী দখল-দূষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটের আদিতমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার স্বর্ণামতি ব্রিজে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। এতে সংগঠনের সকল সদস্য অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রেদোয়ান হোসেন রাঙা, সদস্য, গ্রীন ভয়েস কেন্দ্রিয় কমিটি। আব্দুল আহাদ উপদেষ্টা, গ্রীন ভয়েস আদিতমারী উপজেলা শাখা। আব্দুর রহমান সভাপতি, গ্রীন ভয়েস আদিতমারী উপজেলা শাখা। নুরজাহান সুমি, যুগ্ম সাধারণ সম্পাদক, গ্রীন ভয়েস, লালমনিরহাট সরকারি কলেজ শাখা। রকিবুল হাসান লিজু, সহ সভাপতি,গ্রীন ভয়েস আদিতমারী উপজেলা শাখা। মুন্নি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গ্রীন ভয়েস আদিতমারী উপজেলা শাখা।

বক্তারা বলেন, নদী দূষন, দখলসহ সে সব সমস্যা সৃষ্টি হয়েছে তা মানুষের কারনেই হয়েছে। কিন্ত আমরা ভুলে গেছি মানুষ যে পরিবেশে বেঁচে আছে সেই পরিবেশ বাঁচাতে নদী রক্ষা করতে হবে। কারন পরিবেশের ক্ষতি হলে মানুষ বাঁচতে পারবে না। আসুন আমরা সবাই মিলে নদীকে রক্ষা করি।

নদী খনন করা অত্যন্ত জরুরি, নদী খনন না করার কারণে অনেক মানুষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হোক। আমরা চাই নদী গুলো খনন করা হোক এবং এর মাধ্যমে নদীর সঠিক গতি ফিরে আসুক।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নদী বাঁচাও, জীবন বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, আদিতমারী উপজেলা শাখা’র মানববন্ধন

সময়: ০৪:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
নদী বাঁচাও, জীবন বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস, আদিতমারী উপজেলা শাখা'র মানববন্ধনমোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার: ‘নদী বাঁচাও,জীবন বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে আদিতমারী উপজেলার তিস্তা, স্বর্নামতি, গিরিধারী সহ দেশের সকল নদী দখল-দূষণমুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবিতে লালমনিরহাটের আদিতমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার স্বর্ণামতি ব্রিজে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। এতে সংগঠনের সকল সদস্য অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, রেদোয়ান হোসেন রাঙা, সদস্য, গ্রীন ভয়েস কেন্দ্রিয় কমিটি। আব্দুল আহাদ উপদেষ্টা, গ্রীন ভয়েস আদিতমারী উপজেলা শাখা। আব্দুর রহমান সভাপতি, গ্রীন ভয়েস আদিতমারী উপজেলা শাখা। নুরজাহান সুমি, যুগ্ম সাধারণ সম্পাদক, গ্রীন ভয়েস, লালমনিরহাট সরকারি কলেজ শাখা। রকিবুল হাসান লিজু, সহ সভাপতি,গ্রীন ভয়েস আদিতমারী উপজেলা শাখা। মুন্নি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গ্রীন ভয়েস আদিতমারী উপজেলা শাখা। বক্তারা বলেন, নদী দূষন, দখলসহ সে সব সমস্যা সৃষ্টি হয়েছে তা মানুষের কারনেই হয়েছে। কিন্ত আমরা ভুলে গেছি মানুষ যে পরিবেশে বেঁচে আছে সেই পরিবেশ বাঁচাতে নদী রক্ষা করতে হবে। কারন পরিবেশের ক্ষতি হলে মানুষ বাঁচতে পারবে না। আসুন আমরা সবাই মিলে নদীকে রক্ষা করি। নদী খনন করা অত্যন্ত জরুরি, নদী খনন না করার কারণে অনেক মানুষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হোক। আমরা চাই নদী গুলো খনন করা হোক এবং এর মাধ্যমে নদীর সঠিক গতি ফিরে আসুক।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.