নবীগঞ্জ থানার নবাগত ওসি এর সঙ্গে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের সৌজন্য সাক্ষাৎ
- সময়: ০৩:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ৬৩

তুহিনুর রহমান তালুকদার,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ থানার নবাগত ওসি মাসুক আলীর আমন্ত্রণে নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি এন জে এফ) এর সভাপতি জাতীয় দৈনিক দেশের কন্ঠে’র নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিন, ঢাকার টাইম নবীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোঃ সুমন মিয়া, দৈনিক হবিগঞ্জের জননী ও দৈনিক গনবার্তা পত্রিকার নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শফিকুল ইসলাম নাহিদ, দেশ চ্যানেল নবীগঞ্জ প্রতিনিধি রেজুয়ান আলম তুহিন, দৈনিক প্রচেষ্টা নিউজ প্রতিনিধি নিউটন এস ডি প্রমুখ।
এ সময় সংগঠনের সদস্যরা সদ্য যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে নবনিযুক্ত ওসি মাসুক আলী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে। তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। এ ক্ষেত্রে চাই সকলের সহযোগিতা বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














