৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নব-নির্বাচিত শৈলকুপা ও হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • / ৩৯
নব-নির্বাচিত শৈলকুপা ও হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ

ইনছান আলী

ঝিনাইদহ প্রতিনিধি

প্রথম বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন শৈলকুপা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু। ও হরিনাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ টিপু মল্লিক। বুধবার (১২জুন) বেলা ১২ টায় খুলনা বিভাগীয় কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, খুলনা বিভাগের দশটি জেলার (ঝিনাইদহ , কুষ্টিয়া, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, মেহেরপুর, খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গা ) মোট ২৪ জন উপজেলা চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

 

এ সময় নবনির্বাচিত শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি’র শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

শপথ গ্রহণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রথমবারের চেয়ারম্যান নির্বাচিত হয়ে মোস্তফা আরিফ রেজা মন্নু প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং শৈলকুপাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি বলেন, ‘শৈলকুপার মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করব। এই জয় আমার একার নয়, এই জয় শৈলকুপা উপজেলাবাসীর। জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।’

 

শপথগ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই একসঙ্গে কাজ করলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব। গত ১৫ বছরে দেশের আর্থ-সামাজিক অবস্থার অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, কিন্তু সমাজের অসংগতি এখনো দূর হয়নি। তাই জনপ্রতিনিধিগণকে সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানোর জন্য তিনি জনপ্রতিনিধিগণের প্রতি আহবান জানান।’


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নব-নির্বাচিত শৈলকুপা ও হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ

সময়: ০৮:০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
নব-নির্বাচিত শৈলকুপা ও হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণইনছান আলী ঝিনাইদহ প্রতিনিধি প্রথম বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন শৈলকুপা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু। ও হরিনাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ টিপু মল্লিক। বুধবার (১২জুন) বেলা ১২ টায় খুলনা বিভাগীয় কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, খুলনা বিভাগের দশটি জেলার (ঝিনাইদহ , কুষ্টিয়া, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, মেহেরপুর, খুলনা, নড়াইল, চুয়াডাঙ্গা ) মোট ২৪ জন উপজেলা চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।   এ সময় নবনির্বাচিত শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি’র শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।   শপথ গ্রহণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রথমবারের চেয়ারম্যান নির্বাচিত হয়ে মোস্তফা আরিফ রেজা মন্নু প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং শৈলকুপাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।   তিনি বলেন, ‘শৈলকুপার মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনো তাই করব। এই জয় আমার একার নয়, এই জয় শৈলকুপা উপজেলাবাসীর। জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।’   শপথগ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘দেশের উন্নয়ন ও মানুষের সেবা করাই সবার লক্ষ্য হওয়া উচিত। জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই একসঙ্গে কাজ করলে অনেক অসাধ্য সাধন করা সম্ভব। গত ১৫ বছরে দেশের আর্থ-সামাজিক অবস্থার অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, কিন্তু সমাজের অসংগতি এখনো দূর হয়নি। তাই জনপ্রতিনিধিগণকে সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক, বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ঘটানোর জন্য তিনি জনপ্রতিনিধিগণের প্রতি আহবান জানান।’

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.