৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতিকের পক্ষে ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৩৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ৩৯
নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতিকের পক্ষে ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ক্লিন ইমেজ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মোঃ আতিকুর রহমান আতিকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে কর্মী সমর্থকেরা।

সম্প্রতি সময়ে দক্ষিণ টাঙ্গাইলের জাতীয়তাবাদী রাজনীতির আলোচিত ব্যক্তিত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং শহীদ শামসুজ্জোহা হলের সাবেক সভাপতি আতিকের পক্ষে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আলোচনার প্রারম্ভ থেকে দেলদুয়ার ও নাগরপুরে প্রতিদিনই চলছে এ কার্যক্রম।
এরই ধরাবাহিকতায় শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নাগরপুরের বটতলা বাজার, কাঁচা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই প্রচারণা চালানো হয়।

এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট ভোটারদের মাঝে বিতরণ করা হয়। একই সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মোঃ আনোয়ার হোসেন, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরশেদ আলী, বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নবী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হাসান, যুগ্ম আহ্বায়ক সুজন হোসেনসহ নেতা কর্মীবৃন্ধ।

স্থানীয় পর্যায়ে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ও আগ্রহ দেখা গেছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনয়নের জন্য এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতা কর্মীরা।

মো. মনির হাসান
টাঙ্গাইল প্রতিনিধি


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতিকের পক্ষে ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ

সময়: ০৮:৩৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
নাগরপুর-দেলদুয়ারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতিকের পক্ষে ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণটাঙ্গাইল প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ক্লিন ইমেজ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মোঃ আতিকুর রহমান আতিকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে কর্মী সমর্থকেরা। সম্প্রতি সময়ে দক্ষিণ টাঙ্গাইলের জাতীয়তাবাদী রাজনীতির আলোচিত ব্যক্তিত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং শহীদ শামসুজ্জোহা হলের সাবেক সভাপতি আতিকের পক্ষে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আলোচনার প্রারম্ভ থেকে দেলদুয়ার ও নাগরপুরে প্রতিদিনই চলছে এ কার্যক্রম। এরই ধরাবাহিকতায় শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নাগরপুরের বটতলা বাজার, কাঁচা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই প্রচারণা চালানো হয়। এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট ভোটারদের মাঝে বিতরণ করা হয়। একই সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মোঃ আনোয়ার হোসেন, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরশেদ আলী, বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নবী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হাসান, যুগ্ম আহ্বায়ক সুজন হোসেনসহ নেতা কর্মীবৃন্ধ। স্থানীয় পর্যায়ে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ও আগ্রহ দেখা গেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনয়নের জন্য এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতা কর্মীরা। মো. মনির হাসান টাঙ্গাইল প্রতিনিধি

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.