৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী শিক্ষার্থীদের হুমকি-হেনস্তার প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের মানববন্ধন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৮
নারী শিক্ষার্থীদের হুমকি-হেনস্তার প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের মানববন্ধন

ডিআইইউ প্রতিনিধি:ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে শিবির কর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের ওপর অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ছাত্রদল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নতুন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পলাশ মোড় প্রদক্ষিণ শেষে পুরাতন ক্যাম্পাসের লাল ভবনের সামনে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা হাতে ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন—“গুপ্ত তুমি সুপ্ত হও”,“সাইবার বুলিং বন্ধ করো”,

“এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন”,“নারী নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না।”

ডিআইইউ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ বলেন,“শিবির অর্থাৎ সাবেক ছাত্রলীগের অনলাইন সন্ত্রাসীরা আমার বোনদের প্রতিবাদী কণ্ঠকে ধমিয়ে দেওয়ার জন্য সাইবার বুলিংয়ের মাধ্যমে হেনস্থা করছে। তারা গণধর্ষণের হুমকি দিয়ে প্রমাণ করেছে— নাম পরিবর্তন করলেও চরিত্র পরিবর্তন করতে পারেনি। ৭১-এর আলবদর, হাসিনার ছাত্রলীগ এবং বর্তমানের আলবটর একই।”

তিনি আরও বলেন,“যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না এবং নারীর সম্মান করে না, তাদের রাজনীতি করার অধিকার নেই। যারা আমার বোনদের প্রতিবাদী কণ্ঠকে ধমিয়ে দিতে চায়, এ দেশের জনগণ তাদের ব্যালটের মাধ্যমে ধমিয়ে দেবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শাখা সভাপতি রাকিবুল হাসান চাঁদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল হৃদয়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মঈন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপুল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সাগর এবং দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নারী শিক্ষার্থীদের হুমকি-হেনস্তার প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের মানববন্ধন

সময়: ০১:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
নারী শিক্ষার্থীদের হুমকি-হেনস্তার প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের মানববন্ধনডিআইইউ প্রতিনিধি:ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে শিবির কর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের ওপর অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ছাত্রদল। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নতুন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পলাশ মোড় প্রদক্ষিণ শেষে পুরাতন ক্যাম্পাসের লাল ভবনের সামনে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা হাতে ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন—“গুপ্ত তুমি সুপ্ত হও”,“সাইবার বুলিং বন্ধ করো”, “এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন”,“নারী নিপীড়কের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না।” ডিআইইউ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ বলেন,“শিবির অর্থাৎ সাবেক ছাত্রলীগের অনলাইন সন্ত্রাসীরা আমার বোনদের প্রতিবাদী কণ্ঠকে ধমিয়ে দেওয়ার জন্য সাইবার বুলিংয়ের মাধ্যমে হেনস্থা করছে। তারা গণধর্ষণের হুমকি দিয়ে প্রমাণ করেছে— নাম পরিবর্তন করলেও চরিত্র পরিবর্তন করতে পারেনি। ৭১-এর আলবদর, হাসিনার ছাত্রলীগ এবং বর্তমানের আলবটর একই।” তিনি আরও বলেন,“যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না এবং নারীর সম্মান করে না, তাদের রাজনীতি করার অধিকার নেই। যারা আমার বোনদের প্রতিবাদী কণ্ঠকে ধমিয়ে দিতে চায়, এ দেশের জনগণ তাদের ব্যালটের মাধ্যমে ধমিয়ে দেবে।” কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শাখা সভাপতি রাকিবুল হাসান চাঁদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল হৃদয়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মঈন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপুল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সাগর এবং দপ্তর সম্পাদক জুবায়ের আহমেদ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.