৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে কৃষক দল নেতা বহিষ্কার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ২৬
নাসিরনগরে কৃষক দল নেতা বহিষ্কার

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষক দল নেতা এম শাহ আলম পাঠানকে বহিষ্কার করা হয়েছে। তিনি ছিলেন নাসিরনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব।

রবিবার (৬ জুলাই) জেলা কৃষক দলের আহবায়ক আবু শামিম মো. আরিফ (ভিপি শামিম) ও সদস্য সচিব জিল্লুর রহমান যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষক দলের নাসিরনগর উপজেলা শাখার সদস্য সচিব এম শাহ আলম পাঠানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে দপ্তরের দায়িত্বে নিয়োজিত জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আল আমিন বলেন, তার ব্যাপারে জেলা কমিটির কাছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে কৃষক দল নেতা বহিষ্কার

সময়: ০৫:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
নাসিরনগরে কৃষক দল নেতা বহিষ্কারনিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষক দল নেতা এম শাহ আলম পাঠানকে বহিষ্কার করা হয়েছে। তিনি ছিলেন নাসিরনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব। রবিবার (৬ জুলাই) জেলা কৃষক দলের আহবায়ক আবু শামিম মো. আরিফ (ভিপি শামিম) ও সদস্য সচিব জিল্লুর রহমান যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষক দলের নাসিরনগর উপজেলা শাখার সদস্য সচিব এম শাহ আলম পাঠানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বহিষ্কার করা হলো। এ বিষয়ে দপ্তরের দায়িত্বে নিয়োজিত জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আল আমিন বলেন, তার ব্যাপারে জেলা কমিটির কাছে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রদান করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.