৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিস্ফোরক মামলায় ধরমন্ডল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার।

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪
নাসিরনগরে বিস্ফোরক মামলায় ধরমন্ডল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ধরমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৌলতপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে রুমান মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২.৩০ মিনিটে উপজেলার ধরমন্ডল বাজার থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে নাসিরনগরে সংঘটিত সহিংস ঘটনায় বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে থানায় ০২/০৯/২০২৪ইং তারিখে মামলা দায়ের হয়। উক্ত মামলার ৬৬নং আসামি ছিলেন রোমান। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধরমন্ডল ইউনিয়নের সেক্রেটারি একজন কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ ও ভূমিদস্যু। এছাড়া গ্রামে মানুষের জমি দখল, মসজিদের টাকা আত্মসাত, আওয়ামীলীগের সময়ে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রচুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । রুমানকে গ্রেফতার করায় ধরমন্ডল ইউনিয়নের সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বাজারে সকাল বেলায় মানুষ মিষ্টি মুখ করেছে।
নাসিরনগর থানা পুলিশের সাব ইন্সপেক্টর এসআই কামাল জানান- বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামী রুমানকে গ্রেফতারের কার্যক্রম শেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নাসিরনগরে বিস্ফোরক মামলায় ধরমন্ডল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার।

সময়: ০৪:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
নাসিরনগরে বিস্ফোরক মামলায় ধরমন্ডল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার।নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ধরমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দৌলতপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে রুমান মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২.৩০ মিনিটে উপজেলার ধরমন্ডল বাজার থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে নাসিরনগরে সংঘটিত সহিংস ঘটনায় বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে থানায় ০২/০৯/২০২৪ইং তারিখে মামলা দায়ের হয়। উক্ত মামলার ৬৬নং আসামি ছিলেন রোমান। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধরমন্ডল ইউনিয়নের সেক্রেটারি একজন কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ ও ভূমিদস্যু। এছাড়া গ্রামে মানুষের জমি দখল, মসজিদের টাকা আত্মসাত, আওয়ামীলীগের সময়ে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রচুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । রুমানকে গ্রেফতার করায় ধরমন্ডল ইউনিয়নের সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বাজারে সকাল বেলায় মানুষ মিষ্টি মুখ করেছে। নাসিরনগর থানা পুলিশের সাব ইন্সপেক্টর এসআই কামাল জানান- বিস্ফোরক মামলার এজাহারভূক্ত আসামী রুমানকে গ্রেফতারের কার্যক্রম শেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.