নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহন করছে সরকার : রংপুরে উপদেষ্টা আসিফ মাহমুদ
- সময়: ০৯:৩৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ২৮

রিয়াজুল হক সাগর, রংপুর।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই। ইতিমধ্যে নির্বাচনের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহন করছে সরকার। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রুপরেখা স্পষ্ট হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২০ আগস্ট) বিকেলে রংপুরে একদিনের সফরে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত সময়ে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পর্যায়ে নির্বাচনে কারচুপি, ভোটকেন্দ্র দখল করা হয়েছে। যার কারনে এসব প্রতিষ্ঠান ভেঙ্গে দেওয়া হয়েছিলো। কিন্তু ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভেঙে দেওয়া হয়নি। কেননা স্থানীয় সরকার পরিচালনার জন্য যথেষ্ট জনবল নাই। তবে জন ভোগান্তির কথা মাথায় রেখে স্থানীয় সরকার পুনর্গঠন করে স্থানীয় সরকারের নির্বাচনটা আগে করা দরকার। কিন্তু রাজনৈতিকদলগুলো ঐক্যমত না থাকায় তা করা সম্ভব হয়নি। তবে বাজেট বৈষম্যনিরসনে সরকার কাজ করেছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মরণে ‘শহিদ আবু সাঈদ স্মৃতিস্মম্ভ’ পরিদর্শন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস প্রদানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিকট প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ‘জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণে অংশ নেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














