নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত বিএনপি-জামায়াত
- সময়: ০২:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ৪৮

বাগেরহাট প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৪ আসনের নৌকার প্রার্থী বদিউজ্জামান সোহাগ বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসী বাহিনী দেশে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে।তাদের সন্ত্রাসী বাহিনীরা বাস-ট্রেনসহ
শিল্প কারখানায় অগ্নিসংযোগ করে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত।আসছে ৭ জানুয়ারি দেশে একটি
অবাধ ও সুষ্ঠু ভোট উৎসব হবে।সোমবার বেলা ১১টায় মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, নৌকার বিজয়ের জন্য আজ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ । কোন ষড়যন্ত্রই দলের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করতে পারবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সাধারণ মানুষ খেয়ে পড়ে সুখে শান্তিতে থাকে। শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় ৭ জানুয়ারি ভোট উৎসব হবে। আর সে লক্ষে সাধারন মানুষ কেন্দ্রে কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটাররা বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয় করবেন ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা,জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লিয়াকাত আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়াহোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম,যুবলীগ নেতা হাসিব খান,রাসেল হাওলাদার প্রমুখ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














