নীলফামারীতে একটি বিদ্যালয়ের জমির মাটি প্রকাশ্যে নিয়ে যাচ্ছে প্রভাবশালী রাকিব
- সময়: ১২:৪১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
- / ২৬৫

মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে এলাকার প্রভাবশালী বালু চোর রাকিব।
সরেজমিনে গিয়ে দেখা যায়,, বল্লামপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত নদীর তীরে ২০ শতক জমির মাটি দিনরাত কেটে নিয়ে যাচ্ছে বালু চোররা।
এ বিষয়ে এলাকাবাসী ও সচেতনমহল,মাটি নিয়ে যাওয়ার বাধা দিলেও প্রভাবশালী রাকিব ও ট্রাক্টর মালিক মোতালেব কোন কথা শুনছে না বরং রাকিব বলেছে মাটি আমি কাটব কারো কিছু করার থাকলে করুক আমি সেটি দেখব।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বলেন,আমার প্রতিষ্ঠানের পরিত্যক্ত ২০ জায়গায় রাকিবরা আমার অনুউপস্থিতে মাটে কেটে নিয়ে গেছে বিষয়টি আমার জানা ছিল না যখন আমি জানতে পারি তখন আমি রাকিবকে বাধা দেই এবং রাকিব কথা দিয়েছে বিদ্যালয়ের জায়গার মাটি কাটবে না কিন্তু আমি নদীর তীরটি কাটব স্যার আপনি ভয় পেয়েছেন নাকি?
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের মুঠোফোনে ফোন দিলে তাকে ফোনে পাওয়া যায়নি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














