৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্র বিতরণ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩৪
নীলফামারীতে কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্র বিতরণ

মোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ

 

নীলফামারীতে কৃষি আধুনিকীকরণের অংশ হিসেবে কৃষকদের বিনামূল্যে রাইস ট্রান্সপ¬ান্টার (ধানের চারা রোপণ যন্ত্র), রিপার (ফসল কাটার যন্ত্র) ও পাওয়ার স্প্রে (কীটনাশক স্প্রে করার যন্ত্র) বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এসব যন্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব শাহিনুর রহমান।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী পরিচালক আবু ফাত্তাহ রওশন কবীর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জাকির হোসেন, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ বক্তব্য দেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এসব কৃষি যন্ত্র বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ২৫টি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন, ২৫টি রিপার ও ২৫টি পাওয়ার যন্ত্র উপজেলার ১৫ টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নীলফামারীতে কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্র বিতরণ

সময়: ০৭:১৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
নীলফামারীতে কৃষকদের বিনামূল্যে কৃষি যন্ত্র বিতরণমোঃ সামিউল আলম সায়মন নীলফামারী জেলা প্রতিনিধিঃ   নীলফামারীতে কৃষি আধুনিকীকরণের অংশ হিসেবে কৃষকদের বিনামূল্যে রাইস ট্রান্সপ¬ান্টার (ধানের চারা রোপণ যন্ত্র), রিপার (ফসল কাটার যন্ত্র) ও পাওয়ার স্প্রে (কীটনাশক স্প্রে করার যন্ত্র) বিতরণ করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এসব যন্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব শাহিনুর রহমান। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী পরিচালক আবু ফাত্তাহ রওশন কবীর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জাকির হোসেন, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ বক্তব্য দেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এসব কৃষি যন্ত্র বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ২৫টি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন, ২৫টি রিপার ও ২৫টি পাওয়ার যন্ত্র উপজেলার ১৫ টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.