নীলফামারী নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সংবর্ধনা
- সময়: ১২:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৭

নীলফামারীর প্রতিনিধিঃ
নীলফামারীতে নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এ এম শাহজাহান সিদ্দিকী মহোদয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত (১১ সেপ্টেম্বর) তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে শিক্ষকবৃন্দের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনাব আসাদুজ্জামান আজাদ,সহকারী শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী শিক্ষক , জনাব মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন, জনাব সন্তোষ কুমার রায় সহকারী শিক্ষক, জনাব আলমগীর সিদ্দিকী, সহকারী শিক্ষক, জনাব আসাদুজ্জামান শাহ রিপন, সহকারী শিক্ষক, জনাব মোঃ নজমুল ইসলাম, সহকারী শিক্ষক, জনাব সাজ্জাদ আরফিন চৌধুরী, সহকারী শিক্ষক, জনাব মোঃ লতিফুর রহমান লুমন,জনাব নারায়ণ চন্দ্র রায়, জনাব উৎপল রায় সহকারী শিক্ষক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে নীলফামারী জেলার অধিকাংশ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ জহুরুল ইসলাম ও জনাব মোঃ নজরুল ইসলাম। সংবর্ধিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এ এম শাহজাহান সিদ্দিকী মহোদয় বলেন,প্রাথমিক শিক্ষকরা ভালো মানুষ, মেধাবী, জ্ঞানী ও মানুষ গড়ার কারিগর। আপনারা যেন কোথাও বঞ্চিত না হন, সে দিকটা আমি সুনজরে দেখব। তিনি আরো বলেন, নীলফামারী জেলার প্রাথমিক শিক্ষা বিভাগ হবে মডেল, যা দেশের জন্য সুনাম নিয়ে আসবে এবং নীলফামারী জেলার প্রাথমিক শিক্ষা পরিবারকে উন্নত ও গতিশীল করার আশা ব্যক্ত করে, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে তিনি অফিস প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














