নীলফামারী রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত
- সময়: ০১:৩৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ৫১

মোঃ সামিউল আলম সায়মন,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত কমিটি ঘোষণা হয়েছে।
গত শুক্রবার বিকেলে নীলফামারী শহরের আশা কমিউনিটি সেন্টারে নীলফামারী রিপোর্টার্স ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নব নির্বাচিত কমিটি ঘোষণা করেন নীলফামারী প্রেসক্লাবের সহ সভাপতি ও চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধান।
এতে মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল 24 জেলা প্রতিনিধি আব্দুর রশিদ, নীলফামারী প্রেসক্লাবের অর্থ সম্পাদক এম আবুল হোসেন, নীলফামারী রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত সভাপতি ও দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি মোঃ তৈয়বুর রহমান (মানিক) নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনতার জেলা প্রতিনিধি এন.এম হামিদী বাবু, সহ সভাপতি সুজা মৃধা।এ সময় আরো উপস্থিত থাকেন দৈনিক স্বাধীন মত পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি ও নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সামিউল আলম সায়মন, আরো অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














