৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় শোকের ছায়া দুই চেয়ারম্যানের মৃত্যু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:২১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ৭৮
নেত্রকোণায় শোকের ছায়া দুই চেয়ারম্যানের মৃত্যু

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

নেত্রকোণা জেলার সদর উপজেলার সিংহের বাংলা ও রৌহা এই দুই ইউনিয়নের দুই জনপ্রিয় চেয়ারম্যানের মৃত্যুতে সদর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার দিবাগত রাত আনুমানিক ১০ঘটিকার সময় সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলী আহসান সুমন (৪৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। অপরদিকে সোমবার দুপুর ১.৩০ ঘটিকার সময় রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাশিদ (৮০) ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ।

 

এই দুই জনপ্রিয় চেয়ারম্যানের মৃত্যুর খবরে জেলা, উপজেলায় ও ইউনিয়নের গণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এই নিয়ে শোকবার্তা জানিয়েছেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ সুধী মহলের নেতৃবৃন্দ।

এছাড়াও দুই জন চেয়ারম্যান এর মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম তালুকদার গভীর শোক প্রকাশ করেন ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নেত্রকোণায় শোকের ছায়া দুই চেয়ারম্যানের মৃত্যু

সময়: ০৮:২১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
নেত্রকোণায় শোকের ছায়া দুই চেয়ারম্যানের মৃত্যুমোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: নেত্রকোণা জেলার সদর উপজেলার সিংহের বাংলা ও রৌহা এই দুই ইউনিয়নের দুই জনপ্রিয় চেয়ারম্যানের মৃত্যুতে সদর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ১০ঘটিকার সময় সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলী আহসান সুমন (৪৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। অপরদিকে সোমবার দুপুর ১.৩০ ঘটিকার সময় রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাশিদ (৮০) ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ।   এই দুই জনপ্রিয় চেয়ারম্যানের মৃত্যুর খবরে জেলা, উপজেলায় ও ইউনিয়নের গণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এই নিয়ে শোকবার্তা জানিয়েছেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ সুধী মহলের নেতৃবৃন্দ। এছাড়াও দুই জন চেয়ারম্যান এর মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সভাপতি সাংবাদিক শামীম তালুকদার গভীর শোক প্রকাশ করেন ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.