নোঙরের আয়োজনে কবি নজরুল ইসলাম স্মরণে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠান
- সময়: ১১:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৫০

আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):
৫ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় জাতীয় কবি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস উপলক্ষে ঈশ্বরদীর সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন নোঙর আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম জেলা ও দায়রা জজ ল্যান্ড সার্ভে ঢাকা সিরাজুল ইসলাম মামুন, কবি-গীতিকার ও বাচিকশিল্পী এবং উত্তরণ পাবনা’র প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কবীর হৃদয়, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, নোঙর স্বজন আতাউর রহমান পাতা, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন এবং বাংলা বিভাগের চেয়ারম্যান মোসাঃ শাহিদা খাতুন।
কবিতা পাঠে অংশ নেন—কবি জাহিদুল ইসলাম রিপন, আলমগীরুল ইসলাম নিউটন, শাহনাজ পারভীন, নন্দিনী আরজু, রোখসানা পারভীন, সাহানা আক্তার বানু, ওয়াসিম আকরাম টগর, ওয়াজেদ বিশ্বাস, নিলীমা নীল, সৈয়দা সোনিয়া খাতুন, পরিতোষ কুমার পাল, বাচ্চু মিয়া, গৌধূলী সেলিম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোঙর স্বজন রুহুল আমিন, তৌহিদুল ইসলাম তুষার, রওনক হাসান, রিদওয়ান আহম্মেদ ফাহিম, সাইফুল ইসলাম খোকন, মোঃ সানাউল্লাহ, কবি পত্মী বৃষ্টি কবীর, মিজানুর রহমান, আনেয়ার হোসেনসহ অনেকে।
বক্তারা কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, বিদ্রোহী চেতনা এবং মানবতার জয়গান বিষয়ে আলোচনা করেন।
আড্ডার সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন নোঙরের মুখ্য সমন্বয়কারী অধ্যাপক হাসানুজ্জামান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














