নোবিপ্রবিতে বর্নাঢ্য আয়োজনে বিজয় দিবস পালিত
- সময়: ১২:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / ৪৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে বিশ্ববিদ্যালয় কর্তৃক র্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯:৪৫ টায় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদার উল-আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীদের নিয়ে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের সম্মুখ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একেএকে নোবিপ্রবি শিক্ষক সমিতি, নোবিপ্রবি নীল দল, নোবিপ্রবি সাদা দল, বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, নোবিপ্রবির বিভিন্ন হল প্রশাসন ও বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নোবিপ্রবি সাংবাদিক সমিতি, নোবিপ্রবি প্রেসক্লাব, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি, চলো পাল্টাই ফাউন্ডেশন, নোবিপ্রবি সাইন্স ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পরে নোবিপ্রবির মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপ- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ বাহাদুর। এছাড়াও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাত্র নেতা ও সাধারণ শিক্ষার্থীরা ও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৫.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে “মুজিব একটি রুপকার ” সিনেমা প্রদর্শনের আয়োজন করা হয়।
তৌফিক আল মাহমুদ
নোবিপ্রবি ক্যাম্পাস প্রতিনিধি
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















