নোবিপ্রবিতে “BIZZ LEADERS ” এর উদ্যোগে সেশন অনুষ্ঠিত
- সময়: ১২:৫৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ৭৫

তৌফিক আল মাহমুদ, নোবিপ্রবি ক্যাম্পাস প্রতিনিধি
BIZZ LEADERS নোবিপ্রবিতে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ব্যাসিক কম্পিউটার, নেতৃত্বের যোগ্যতা তৈরি, প্রেজেন্টেশন স্কিল, পাবলিক স্পিকিং এর মতো বিভিন্ন সহায়ক দক্ষতা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।
আজ ১৯ নভেম্বর,২৩ (রবিবার) নোবিপ্রবিতে “BIZZ LEADERS” এর উদ্যোগে বিভাগ পরিবর্তন করে বিবিএ তে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে “Principles of Accounting ” বিষয়ের একটি সেশন অনুষ্ঠিত হয়।
সেশনটি পরিচালনা করেন সংগঠনটির সভাপতি, নাবিদ আহসান।সেশনে প্রায় ব্যাবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগের প্রায় ৩০জনের মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেশন পরিচালনায় আরো ছিলেন ম্যানেজমেন্ট ইনফরমেশন ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী আকরাম হোসেন, বিবিএ থেকে আহসানুল হক প্রনয়।
সেশন শেষে উচ্ছাস প্রকাশ করে অর্পণ নামের এক নবীন শিক্ষার্থী জানান, এই সেশন টি আমাদের জন্য খুবই সময়োপযোগী ও প্রয়োজনীয় ছিলো।
শাহরিয়া জাহান নামে অংশগ্রহণকারী আরেক শিক্ষার্থী বলেন, বিভাগ পরিবর্তনের পরে একাউন্টটিং নিয়ে যে ভীতি এবং সংকোচ ছিলো তা অনেকটা দূরীভুত হয়েছে এবং আমরা আজকে সেশনের মাধ্যমে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।
তৌফিক আল মাহমুদ
নোবিপ্রবি ক্যাম্পাস প্রতিনিধি
01690115448
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














