নোবিপ্রবির এমআইএস বিভাগের ৫ দফা দাবিতে মানববন্ধন
- সময়: ০১:৪৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৪০

নোবিপ্রবি প্রতিনিধি
দ্রুত সময়ের মধ্যে অপ্রকাশিত ফলাফল নিয়োগসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) এমআইএস বিভাগের শিক্ষার্থীবৃন্দ। বুধবার (৩০ জানুয়ারি) বেলা ১১:০০ টায় নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভাগের ৫ টি ব্যাচ স্বতস্ফূর্তভাবে একসাথে যোগদান করে।
দাবিকৃত ৫ টি দফা হলো: গত ৪ মাস ধরে অপ্রকাশিত ফলাফল দ্রুত প্রকাশ, দ্রুত শিক্ষক নিয়োগ, ক্লাস সংকট দূরীকরণ, ল্যাব ফ্যাসিলিটি উন্নত ও সম্প্রসারণ, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস, ক্লাস টেস্ট ও সেমিস্টার পরীক্ষা পরিচালনা।
এমআইএস বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী হাসিব আল আমিন বলেন “আজকে আমরা বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছি।আমাদের বিভাগের কার্যক্রম শুরুর প্রথম দিকে বিভাগের পরীক্ষাসহ রেজাল্ট পাবলিশ সব সময়মত হতো,আমাদের পড়ালেখা দেখে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা আমাদেরকে দেখে হিংসা করতো,কিন্তু বর্তমানে আমরা নিজেদেরকে দেখে হতাশ হয়ে যাচ্ছি।রেজাল্ট পাবলিশ না হওয়ার কারণে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না। এছাড়াও বিভাগের ল্যাবসহ ক্লাস নিয়মিত হচ্ছে না। আমরা চাই আমাদের বিভাগের সব কার্যক্রম সঠিক ভাবে হোক এবং দ্রুত রেজাল্ট পাবলিশ করার ব্যবস্থা করুক।”
জায়েদ নামের এক শিক্ষার্থী বলেন,”আমাদের রেজাল্ট প্রকাশিত না হওয়ায় পরবর্তী সেমিস্টারের জন্য রেজিস্ট্রেশন করতে পারছিনা। আমাদের রেজালট এভাবে আটকিয়ে রেখে আমাদের জিম্মি করা হচ্ছে।”
১ম ব্যাচের শিক্ষার্থী ফুয়াদ বলেন, “আমাদের রেজাল্ট প্রকাশিত না হওয়ায় আমরা বিভিন্ন নিয়োগে আবেদন করতে পারছি না আমরা আমাদের রেজাল্ট অনতিবিলম্বে প্রকাশের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. জিয়াউল হক বলেন”আমাদের পরীক্ষা অনেক আগেই শেষ হয়েছে কিন্তু একজন শিক্ষক তার নির্ধারিত কাজ জমা না দেয়ায় আমরা রেজাল্ট প্রকাশ করতে পারছি না। আমরা প্রশাসন কে জানিয়েছি ব্যাপারটা আশা দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।”
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.রেজাওয়ানুল হক বলেন, “আমরা অভিযোগ গুলো পেয়েছি এবং ছাত্রদের কাছ থেকে শুনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে বসে দ্রুত সমাধান করবো।”
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















