৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদে মীলাদুন্নবী  উপলক্ষে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হরিনগর গ্রামে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • / ৮৬
পবিত্র ঈদে মীলাদুন্নবী  উপলক্ষে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হরিনগর গ্রামে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

তুহিনুর রহমান তালুকদার,বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হরিনগর গ্রামে পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ঘটিকার সময় হরিনগর হিলফুল ফুজুল ইসলামি ছাত্র সংগঠন ও আনজুমানে আল ইসলাহ এবং তালামীযে ইসলামিয়া ৪নং ওয়ার্ড শাখার যৌথ উদ্দোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে হরিনগর নূরানী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিশাল এক র‍্যালি বের হয়। র‍্যালিটি গ্রামের পূর্ব ও পশ্চিম প্রান্তের প্রধানতম সড়ক প্রদক্ষিণ করে। অবশেষে র‍্যালিটি আবার নূরানী জামে মসজিদে এসে মিলিত হয়।

মোবারক র‍্যালিতে হিলফুল ফুজুল ইসলামি ছাত্র সংগঠন, আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়ার স্থানীয় পর্যায়ের সর্বস্তরের কর্মীবৃন্দ সহ এলাকার মুরুব্বিয়ান যুব সমাজ ছাত্র জনতার সতঃস্পূর্ত উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। প্রিয় নবীজির প্রতি হাজারো মুমিন মুসলমানের সম্মিলিত কন্ঠে সালাতু সালামে গ্রামের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিলো। আলহামদুলিল্লাহ্।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় হিলফুল ফুজুল ইসলামি ছাত্র সংগঠনের সভাপতি মাওলানা দিলোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং জি.আর.এম জাহাঙ্গীর শাহ ও হাফিজ আবু বকর সিদ্দিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান আযহারী সাহেব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিনগর গ্রামের কৃতি সন্তান মাওলানা মুফতী হোছাইন আহমদ সাহেব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব কারী মাওঃ ওয়াতীর শাহ, কারী মাওঃ আব্দুল্লাহ্, হরিনগর নূরানী জামে মসজিদের ইমাম কারী মুহা.আজিজুর রহমান, ইসারাকিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাসুম বিল্লাহ্, দারুল কিরাত হরিনগর নূরানী জামে মসজিদ শাখার নাজিম ইমরান আহমদ, হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সালেহ আহমদ।

আরও উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি হাফিজ শাহিদ আলম, তালামীযে ইসলামিয়া ২নং ইউ.পি শাখার সেক্রেটারি শুয়াইবুর রহমান শোয়েব, হাফিজ কারী ইবরাহীম খলিল. ও হিলফুল ফুজুল ইসলামি ছাত্র সংগঠনের সদস্য, হাফিজ রাজু আহমেদ, হাফিজ ক্বারী সাজু আহমেদ, হাফিজ ক্বারী আবু বকর সিদ্দিক, ক্বারী আবু ছামাদ, মোঃ দুলন,মোঃ আলীম,মোঃ আলি জাহান,মোঃ রাহিন,মোঃ জাহাঙ্গীর, মোঃ রেদোয়ান, মোঃ তানবীর, মোঃ ইব্রাহিম,মোঃ জাবেদ,মোঃ মারুফ,
রেলী বাস্তবায়ন কমিটি আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করেন।

পরিশেষে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পবিত্র ঈদে মীলাদুন্নবী  উপলক্ষে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হরিনগর গ্রামে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

সময়: ০৪:২০:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
পবিত্র ঈদে মীলাদুন্নবী  উপলক্ষে নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হরিনগর গ্রামে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেতুহিনুর রহমান তালুকদার,বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হরিনগর গ্রামে পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ঘটিকার সময় হরিনগর হিলফুল ফুজুল ইসলামি ছাত্র সংগঠন ও আনজুমানে আল ইসলাহ এবং তালামীযে ইসলামিয়া ৪নং ওয়ার্ড শাখার যৌথ উদ্দোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে হরিনগর নূরানী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিশাল এক র‍্যালি বের হয়। র‍্যালিটি গ্রামের পূর্ব ও পশ্চিম প্রান্তের প্রধানতম সড়ক প্রদক্ষিণ করে। অবশেষে র‍্যালিটি আবার নূরানী জামে মসজিদে এসে মিলিত হয়। মোবারক র‍্যালিতে হিলফুল ফুজুল ইসলামি ছাত্র সংগঠন, আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়ার স্থানীয় পর্যায়ের সর্বস্তরের কর্মীবৃন্দ সহ এলাকার মুরুব্বিয়ান যুব সমাজ ছাত্র জনতার সতঃস্পূর্ত উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। প্রিয় নবীজির প্রতি হাজারো মুমিন মুসলমানের সম্মিলিত কন্ঠে সালাতু সালামে গ্রামের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিলো। আলহামদুলিল্লাহ্। র‍্যালি পরবর্তী আলোচনা সভায় হিলফুল ফুজুল ইসলামি ছাত্র সংগঠনের সভাপতি মাওলানা দিলোয়ার হোসাইন এর সভাপতিত্বে এবং জি.আর.এম জাহাঙ্গীর শাহ ও হাফিজ আবু বকর সিদ্দিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান আযহারী সাহেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিনগর গ্রামের কৃতি সন্তান মাওলানা মুফতী হোছাইন আহমদ সাহেব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব কারী মাওঃ ওয়াতীর শাহ, কারী মাওঃ আব্দুল্লাহ্, হরিনগর নূরানী জামে মসজিদের ইমাম কারী মুহা.আজিজুর রহমান, ইসারাকিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাসুম বিল্লাহ্, দারুল কিরাত হরিনগর নূরানী জামে মসজিদ শাখার নাজিম ইমরান আহমদ, হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সালেহ আহমদ। আরও উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি হাফিজ শাহিদ আলম, তালামীযে ইসলামিয়া ২নং ইউ.পি শাখার সেক্রেটারি শুয়াইবুর রহমান শোয়েব, হাফিজ কারী ইবরাহীম খলিল. ও হিলফুল ফুজুল ইসলামি ছাত্র সংগঠনের সদস্য, হাফিজ রাজু আহমেদ, হাফিজ ক্বারী সাজু আহমেদ, হাফিজ ক্বারী আবু বকর সিদ্দিক, ক্বারী আবু ছামাদ, মোঃ দুলন,মোঃ আলীম,মোঃ আলি জাহান,মোঃ রাহিন,মোঃ জাহাঙ্গীর, মোঃ রেদোয়ান, মোঃ তানবীর, মোঃ ইব্রাহিম,মোঃ জাবেদ,মোঃ মারুফ, রেলী বাস্তবায়ন কমিটি আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করেন। পরিশেষে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.