৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র কাবাঘর নিয়ে রুয়েট ছাত্র অতুলের কটূক্তির অভিযোগ: বহিষ্কার দাবি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৪১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / ১০৭
পবিত্র কাবাঘর নিয়ে রুয়েট ছাত্র অতুলের কটূক্তির অভিযোগ: বহিষ্কার দাবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থাপত্য বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ওয়াকার কামাল অতুল নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সমালোচনা ও প্রতিবাদ লক্ষ্য করা গেছে।

জানা গেছে, অতুলের ফেইসবুক আইডি থেকে গত ১৩ই মার্চ একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে হজকে পূজার সাথে তুলনা করে এবং কাবা শরীফকে অবমাননা করে।

পোস্টের ক্যাপশনে তিনি মন্তব্য করে বলেন, “একুশে ফেব্রুয়ারিতে ফুল দিয়ে খাম্বা পূজা করা হারাম, কিন্তু সেই খাম্বা cubic হলে সেটার পূজা করা আরাম।”

তার এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) প্রতিবাদের ঝড় উঠেছে। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব রহমান লিখেছেন,“ইসলাম ধর্মের অবমাননা এবং কাবা ঘর ও হজ্ব সম্পর্কে কটূক্তি করায় উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

অতুলের বহিষ্কার চেয়ে দুই দফা দাবি জানিয়েছে রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। দাবিগুলো হলো:

১। ওয়াকার কামাল অতুলকে রুয়েট থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে।

২। যন্ত্রকৌশলের সাবেক ছাত্র কিশোর পাশা ইমনকে

ক. শিক্ষকদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য প্রকৌশল সনদ বাতিল করতে হবে।

খ. ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘জঙ্গি’ বলে সম্বোধন করাতে রুয়েট কর্তৃপক্ষ বাদী হয়ে সাইবার বুলিং মামলা দায়ের করতে হবে।

উক্ত বিষয়ে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,“ধর্মীয় অনুভুতিতে আঘাত হানা রাষ্ট্রীয় অপরাধ,সে খুব খারাপ কাজ করেছে।এমন কর্মকাণ্ড সমাজের শান্তি বিনষ্ট করার আশঙ্কা সৃষ্টি করে।”


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পবিত্র কাবাঘর নিয়ে রুয়েট ছাত্র অতুলের কটূক্তির অভিযোগ: বহিষ্কার দাবি

সময়: ০২:৪১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
পবিত্র কাবাঘর নিয়ে রুয়েট ছাত্র অতুলের কটূক্তির অভিযোগ: বহিষ্কার দাবিরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থাপত্য বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ওয়াকার কামাল অতুল নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সমালোচনা ও প্রতিবাদ লক্ষ্য করা গেছে। জানা গেছে, অতুলের ফেইসবুক আইডি থেকে গত ১৩ই মার্চ একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে হজকে পূজার সাথে তুলনা করে এবং কাবা শরীফকে অবমাননা করে। পোস্টের ক্যাপশনে তিনি মন্তব্য করে বলেন, “একুশে ফেব্রুয়ারিতে ফুল দিয়ে খাম্বা পূজা করা হারাম, কিন্তু সেই খাম্বা cubic হলে সেটার পূজা করা আরাম।” তার এই মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) প্রতিবাদের ঝড় উঠেছে। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব রহমান লিখেছেন,“ইসলাম ধর্মের অবমাননা এবং কাবা ঘর ও হজ্ব সম্পর্কে কটূক্তি করায় উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” অতুলের বহিষ্কার চেয়ে দুই দফা দাবি জানিয়েছে রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। দাবিগুলো হলো: ১। ওয়াকার কামাল অতুলকে রুয়েট থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। ২। যন্ত্রকৌশলের সাবেক ছাত্র কিশোর পাশা ইমনকে ক. শিক্ষকদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য প্রকৌশল সনদ বাতিল করতে হবে। খ. ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘জঙ্গি’ বলে সম্বোধন করাতে রুয়েট কর্তৃপক্ষ বাদী হয়ে সাইবার বুলিং মামলা দায়ের করতে হবে। উক্ত বিষয়ে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,“ধর্মীয় অনুভুতিতে আঘাত হানা রাষ্ট্রীয় অপরাধ,সে খুব খারাপ কাজ করেছে।এমন কর্মকাণ্ড সমাজের শান্তি বিনষ্ট করার আশঙ্কা সৃষ্টি করে।”

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.