৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবহন প্রশাসক পদ থেকে ইবি উপ উপাচার্যের পদত্যাগ 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:১৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ৪৯
পরিবহন প্রশাসক পদ থেকে ইবি উপ উপাচার্যের পদত্যাগ 

মাশুক এলাহী,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী। আজ বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ পদত্যাগপত্র দেন তিনি। এর আগে তিনি একই সাথে উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসকের দায়িত্বে ছিলেন।

 

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করে জানান, ‘আনুমানিক চার মাস আগেই আমি পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করি। কি অদৃশ্য কারণে আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করা হয়নি আমার জানা নেই। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, এই পদে দায়িত্ব পালনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। শুধু বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমি এই দায়িত্বটি নিয়েছিলাম। আমি আপনাকে মৌখিকভাবেই অনেকবার বলেছিলাম- আমি এই দায়িত্বটি পালন করতে আগ্রহী নই। ফলে এই দায়িত্ব আমার কাছে থাকায় ইতোমধ্যে আমার ইমেজ সংকট তীব্রতর হয়। অতএব এই দায়িত্ব থেকে অতিদ্রুত আমাকে অব্যাহতিদানে বাধিত করতে আপনার সদাশয় মর্জি কামনা করছি।’

 

গত ২৯ সেপ্টেম্বর পরিবহন প্রশাসক পদে দায়িত্ব পান ড. এম এয়াকুব আলী। পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্বরত অবস্থায় গত ২ ডিসেম্বর উপ-উপাচার্য হিসেবেও নিয়োগ পান তিনি। পরবর্তী সময়ে বিভিন্ন ভাবে বাস দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, বাসের সিট নিয়ে সংঘর্ষ ইত্যাদি সৃষ্টি হয়। এর ফলে পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগের দাবি তোলে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের একাংশ।

 

পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি ফেসবুক স্টাটাসে বলেন, “পরিবহন প্রশাসক পদ থেকে আমি চারমাস পূর্বেই অব্যাহতি চেয়েছিলাম। মাননীয় ভিসি স্যার কার্যকরী করেননি।”

 

 


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পরিবহন প্রশাসক পদ থেকে ইবি উপ উপাচার্যের পদত্যাগ 

সময়: ০৫:১৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
পরিবহন প্রশাসক পদ থেকে ইবি উপ উপাচার্যের পদত্যাগ মাশুক এলাহী,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী। আজ বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ পদত্যাগপত্র দেন তিনি। এর আগে তিনি একই সাথে উপ-উপাচার্য ও পরিবহন প্রশাসকের দায়িত্বে ছিলেন।   পদত্যাগপত্রে তিনি উল্লেখ করে জানান, ‘আনুমানিক চার মাস আগেই আমি পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগ করি। কি অদৃশ্য কারণে আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করা হয়নি আমার জানা নেই। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, এই পদে দায়িত্ব পালনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। শুধু বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমি এই দায়িত্বটি নিয়েছিলাম। আমি আপনাকে মৌখিকভাবেই অনেকবার বলেছিলাম- আমি এই দায়িত্বটি পালন করতে আগ্রহী নই। ফলে এই দায়িত্ব আমার কাছে থাকায় ইতোমধ্যে আমার ইমেজ সংকট তীব্রতর হয়। অতএব এই দায়িত্ব থেকে অতিদ্রুত আমাকে অব্যাহতিদানে বাধিত করতে আপনার সদাশয় মর্জি কামনা করছি।’   গত ২৯ সেপ্টেম্বর পরিবহন প্রশাসক পদে দায়িত্ব পান ড. এম এয়াকুব আলী। পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্বরত অবস্থায় গত ২ ডিসেম্বর উপ-উপাচার্য হিসেবেও নিয়োগ পান তিনি। পরবর্তী সময়ে বিভিন্ন ভাবে বাস দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, বাসের সিট নিয়ে সংঘর্ষ ইত্যাদি সৃষ্টি হয়। এর ফলে পরিবহন প্রশাসক পদ থেকে পদত্যাগের দাবি তোলে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের একাংশ।   পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি ফেসবুক স্টাটাসে বলেন, “পরিবহন প্রশাসক পদ থেকে আমি চারমাস পূর্বেই অব্যাহতি চেয়েছিলাম। মাননীয় ভিসি স্যার কার্যকরী করেননি।”    

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.