৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়িতে ‘ SA ডেন্টাল কেয়ার’- এ দুর্ধর্ষ চুরি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬১
পলাশবাড়িতে ' SA ডেন্টাল কেয়ার'- এ দুর্ধর্ষ চুরি

পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহর ও এর আশেপাশে সাম্প্রতিক সময়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সর্বশেষ গতরাতে পৌর শহরের প্রাণকেন্দ্র পলাশবাড়ী চৌরাস্তা কেন্দ্রিক ঘোড়াঘাট রোডে অবস্থিত একটি দন্ত চিকিৎসা কেন্দ্রে চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষি ব্যাংকের অপজিটে অবস্থিত “SA ডেন্টাল কেয়ার” নামক প্রতিষ্ঠানে দুষ্কৃতকারীরা প্রবেশ করে। ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা, সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায় তারা।

এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই কিছু টোকাই প্রকৃতির ছেলেপেলে বিভিন্ন অলিগলিতে ঘোরাফেরা করে। তারা নেশায় আসক্ত বলেও অভিযোগ রয়েছে। নেশার টাকা সংগ্রহের উদ্দেশ্যেই এই চক্রটি বিভিন্ন প্রতিষ্ঠান, বাড়িঘর ও দোকানে চুরি-ছিনতাই শুরু করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ পরিস্থিতিতে, পৌরবাসী ও সচেতন মহল দ্রুত এই চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কঠোর দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে হয়তো বা এই চক্রের কার্যক্রম কমে আসবে এবং পৌর এলাকায় শান্তি ফিরবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পলাশবাড়িতে ‘ SA ডেন্টাল কেয়ার’- এ দুর্ধর্ষ চুরি

সময়: ০২:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫