পলাশবাড়ীতে ইসলামী ছাত্রশিবিরের নিপীড়ন বিরোধী দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- সময়: ০৯:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ৫১

গাইবান্ধার পলাশবাড়ীতে নিপীড়ন বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পলাশবাড়ী পৌর সাংগঠনিক থানা শাখা।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি মোঃ ফেরদৌস সরকার রুম্মান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশবাড়ী পৌর শিবির সভাপতি সৈয়দ আজহারুল ইসলাম এবং সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি আবু রুহানি।
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ শাহাদৎ হোসেন পলাশ, সেক্রেটারি মোঃ জুয়েল রানা প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়েছে। তার আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামকে নতুনভাবে উজ্জীবিত করেছে। ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান তারই ধারাবাহিকতায় অন্যায়ের বিরুদ্ধে জনগণের জাগরণের সূচনা।”
আলোচনা শেষে আবরার ফাহাদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














