৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছার দরিদ্র পরিবারের মাঝে জলাধার বিতরণ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / ৪৭
পাইকগাছার দরিদ্র পরিবারের মাঝে জলাধার বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দরিদ্র পরিবারের মাঝে জলাধার (পানির ট্যাংক) বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে পানির ট্যাংক বিতরণ করেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ—সহকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ—সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা সুকুমার ঢালী, পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সিসিটি অরুন ঢালী, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, ছাত্রলীগনেতা রিপন রায়, রাজিকুজ্জামান সুমন, ময়নুল হোসেন বাবু ও রাকিব। অনুষ্ঠানে সমগ্র দেশের নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২৬০জন দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জলাধার বিতরণ করা হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পাইকগাছার দরিদ্র পরিবারের মাঝে জলাধার বিতরণ

সময়: ০১:৩৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
পাইকগাছার দরিদ্র পরিবারের মাঝে জলাধার বিতরণপাইকগাছা (খুলনা) প্রতিনিধি পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দরিদ্র পরিবারের মাঝে জলাধার (পানির ট্যাংক) বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে পানির ট্যাংক বিতরণ করেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ—সহকারী প্রকৌশলী শাহাদাৎ হুসাইন। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ—সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুবলীগনেতা সুকুমার ঢালী, পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সিসিটি অরুন ঢালী, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, ছাত্রলীগনেতা রিপন রায়, রাজিকুজ্জামান সুমন, ময়নুল হোসেন বাবু ও রাকিব। অনুষ্ঠানে সমগ্র দেশের নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২৬০জন দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জলাধার বিতরণ করা হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.