পাইকগাছার দুর্যোগ এলাকায় সুপেয় পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
- সময়: ১০:৩০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
- / ৫১

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
দুর্যোগে পাইকগাছার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সুপেয় পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অধিদপ্তরের খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর নির্দেশক্রমে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত সোলাদানা, দেলুটি ও গড়ইখালী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে ঘন্টায় ৬৬০ লিটার করে প্রতিদিন ৭ ঘন্টা করে এ সুপয় পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী শাহদাৎ হুসাইন। শুক্রবার সকালে উপজেলার দেলুটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সুপেয় পানি সরবরাহ করার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি ওবাইদুর রহমান, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী সবুজ সরকার, সিসিটি অরুণ ঢালী ও মশিয়ার রহমান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














