৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন একজনের পরিচয় মেলেনি

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৪৭
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন একজনের পরিচয় মেলেনি

আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):-
পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাবনার ঈশ্বরদীতে ২ জন মৃত্যু বরণ করেছে। নিহত দুজনের মধ্যে একজন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের মিলনের ছেলে লাল (১০) ও অজ্ঞাতনামা শিক্ষার্থী একজন (১৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,অদ্য ৩০ সেপ্টেম্বর-২৫ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে পাকশী-পাবনা বগা মিঞা সড়কের মসজিদ মোড় এলাকায় একটি দ্রুতগামী সিএনজি থেকে সিটকে পড়ে অজ্ঞাতনামা একটি মেয়ে নিচে পড়ে গেলে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। সে আওতাপাড়া বাজার থেকে রূপপুর অভিমুখে যাচ্ছিলো। সিএনজি থেকে সিটকে পড়ার পর চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আশংকাজনক অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার পড়নের পোশাক দেখে ধারণা করা হচ্ছে যে সে একজন শিক্ষার্থী।
অন্যদিকে, সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় ঈশ্বরদী ইপিজেড রোডের পাকশী মুচিপাড়ার নিকট ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লাল নামের ১০ বছরের একটি শিশু ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
সকালে নিজ বাড়ি থেকে মুচিপাড়ায় দূর্গাপূজা দেখতে এসে রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে। এব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন একজনের পরিচয় মেলেনি

সময়: ০৫:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন একজনের পরিচয় মেলেনিআলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):- পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাবনার ঈশ্বরদীতে ২ জন মৃত্যু বরণ করেছে। নিহত দুজনের মধ্যে একজন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের মিলনের ছেলে লাল (১০) ও অজ্ঞাতনামা শিক্ষার্থী একজন (১৫)। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,অদ্য ৩০ সেপ্টেম্বর-২৫ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে পাকশী-পাবনা বগা মিঞা সড়কের মসজিদ মোড় এলাকায় একটি দ্রুতগামী সিএনজি থেকে সিটকে পড়ে অজ্ঞাতনামা একটি মেয়ে নিচে পড়ে গেলে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। সে আওতাপাড়া বাজার থেকে রূপপুর অভিমুখে যাচ্ছিলো। সিএনজি থেকে সিটকে পড়ার পর চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আশংকাজনক অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার পড়নের পোশাক দেখে ধারণা করা হচ্ছে যে সে একজন শিক্ষার্থী। অন্যদিকে, সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় ঈশ্বরদী ইপিজেড রোডের পাকশী মুচিপাড়ার নিকট ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লাল নামের ১০ বছরের একটি শিশু ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। সকালে নিজ বাড়ি থেকে মুচিপাড়ায় দূর্গাপূজা দেখতে এসে রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে। এব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.