৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণসহ নারী আটক

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ৫৮
পাবনার কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণসহ নারী আটক

আলমগীর কবীর হৃদয় (পাবনা প্রতিনিধি) :-

২০০টি স্বর্ণের আংটিসহ চোরাকারবারি সন্দেহে পাবনা বেড়ায় এক নারীকে আটক করেছে কাজিরহাট নৌপুলিশ।
সোমবার সন্ধা ছয়টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাটে ঘটনাটি ঘটে। আটককৃত নারী মোছাঃ করুনা (২৫) সে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাক আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাবার সময় মোছাঃ করুনা নামের ঐ নারীর চলাচলে ঘাট কর্তৃপক্ষের সন্দেহভাজন নজরে আসেন। সে নিয়মিত কাজিরহাট লঞ্চঘাট দিয়ে পাড়াপার হয়।
ঐ দিন তার আচরণে বিশেষ অসঙ্গতি লক্ষ্য করা গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়। পরে কাজিরহাট নৌ-পুলিশ এসে লঞ্চঘাট পল্টন এর উপরই জনসম্মুখে অভিযুক্ত নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণ বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে। পুলিশের ধারণা এটি একটি বড় চোরাচালান, চক্রের অংশ হতে পারে কারণ আটককৃত নারী স্বর্ণের কোন কাগজপত্র দেখাতে পাড়েনি।
এ বিষয়ে কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ইনচার্জ অরবিন্দ সরকার জানান, ‘‘সন্দেহকৃত নারীকে আটকের পর আমরা ঘটনাস্থলের ঘাটের হোটেলের এক মহিলাকে দিয়ে তাকে তল্লাসি করা হয়। এ সময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে জনসম্মুখে স্বর্ণ পরিক্ষা ও ওজন দেই। এতে আংটি গুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা যাহার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫৬ লক্ষ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোন কাগজপত্র দেখাতে পারেনি। আসামি আমিনপুর থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও তিনি জানান।’’


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পাবনার কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণসহ নারী আটক

সময়: ১১:৪৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
পাবনার কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণসহ নারী আটকআলমগীর কবীর হৃদয় (পাবনা প্রতিনিধি) :- ২০০টি স্বর্ণের আংটিসহ চোরাকারবারি সন্দেহে পাবনা বেড়ায় এক নারীকে আটক করেছে কাজিরহাট নৌপুলিশ। সোমবার সন্ধা ছয়টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাটে ঘটনাটি ঘটে। আটককৃত নারী মোছাঃ করুনা (২৫) সে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাক আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাবার সময় মোছাঃ করুনা নামের ঐ নারীর চলাচলে ঘাট কর্তৃপক্ষের সন্দেহভাজন নজরে আসেন। সে নিয়মিত কাজিরহাট লঞ্চঘাট দিয়ে পাড়াপার হয়। ঐ দিন তার আচরণে বিশেষ অসঙ্গতি লক্ষ্য করা গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়। পরে কাজিরহাট নৌ-পুলিশ এসে লঞ্চঘাট পল্টন এর উপরই জনসম্মুখে অভিযুক্ত নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণ বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে। পুলিশের ধারণা এটি একটি বড় চোরাচালান, চক্রের অংশ হতে পারে কারণ আটককৃত নারী স্বর্ণের কোন কাগজপত্র দেখাতে পাড়েনি। এ বিষয়ে কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ইনচার্জ অরবিন্দ সরকার জানান, ‘‘সন্দেহকৃত নারীকে আটকের পর আমরা ঘটনাস্থলের ঘাটের হোটেলের এক মহিলাকে দিয়ে তাকে তল্লাসি করা হয়। এ সময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে জনসম্মুখে স্বর্ণ পরিক্ষা ও ওজন দেই। এতে আংটি গুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা যাহার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫৬ লক্ষ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোন কাগজপত্র দেখাতে পারেনি। আসামি আমিনপুর থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও তিনি জানান।’’

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.