পাবিপ্রবিতে ইউনাইটেড স্টুডেন্ট’স অফ বগুড়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সময়: ০৫:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৭৫

পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত বগুড়া জেলার সকল শিক্ষার্থীদের সংগঠন ইউনাইটেড স্টুডেন্ট’স অফ বগুড়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাদের এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: নাহারুল ইসলাম, পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: রাশেদুল কবীর, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: খায়রুল আলম, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সোহাগ সরকার, ইলেক্ট্রিক্যাল ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক লিটন চন্দ্র পাল, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো: শামীম হোসেন সহ সংগঠনটির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ-সম্পাদক মো: আবু জোহাব সহ বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: রাশেদুল কবীর বলেন, আজকের এই ইফতার মাহফিলে এসে অনেক ভালো লাগলো। এ ধরনের অনুষ্ঠানে কম আসা হয়। যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদের এই সমিতিটা ছিলো না। আজকে এখানে এসে পুরোনো স্মৃতি মনে পড়লো যে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এভাবে বসে ইফতার করে। এই ইফতার মাহফিলে এসে বগুড়ার ছেলে মেয়েদের সাথে পরিচয় হতে পারলাম। আগামীতে তাদের সুখ দুঃখে হয়তো তাদের পাশে দাঁড়াতে পারবো। আমারা চাই বগুড়ার ছেলে মেয়েরা স্বাবলম্বী হোক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে দাঁড়াক।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















