পাবিপ্রবিতে ভূগোল ও পরিবেশ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সময়: ০৩:৪৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৫৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির মাঠে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন,ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড.মো: নাজমুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন একই বিভাগের প্রভাষক আবরার তাজওয়ার রিজন ও শেখ মো: সাজিদ হাসান তুষারসহ বিভাগের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। উক্ত ইফতার মাহফিলকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের মন্দির মাঠ এক মিলনমেলায় পরিণত হয়। বর্তমান অধ্যায়নরত ব্যাচের প্রায় শতাধিক শিক্ষার্থী এবং বিভাগটির শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলটি।
ইফতার অনুষ্ঠান আয়োজক কমিটি হিসেবে ছিলেন একই বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীরা।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















