৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবিপ্রবিতে শিখা অ্যাসোসিয়েশনের কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

আহসান হাবীব আতিক, ‎পাবিপ্রবি প্রতিনিধি
  • সময়: ০৫:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ৫৩
পাবিপ্রবিতে শিখা অ্যাসোসিয়েশনের কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সামাজিক সংগঠন “শিখা অ্যাসোসিয়েশন” এর উদ্যোগে নবীজীর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎আজ ‎মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাশেদুল হক, ব্যাবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান ও বঙ্গবন্ধু হলের সহকারী হল প্রভোস্ট মো: আল-ফাহাদ ভূইয়া সহ সংগঠনটির সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ-সম্পাদক মো: মেহেরফ হোসেন সহ

প্রায় আটশতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।

‎‎উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন। এ কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুল আলীম স্বচ্ছ, দ্বিতীয় স্থান অধিকার করে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান এবং তৃতীয় স্থান অধিকার করে পরিসংখান বিভাগের তপু ইসলাম।

‎‎ইফতার মাহফিলে এসে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, শিখা মানে আলোকিত করা, আমরা আশা করি যারা এ সংগঠন চালাচ্ছে তারা এ ক্যাম্পাসকে আলোকিত করবে। আজকে আমরা যেমন সকল ভেদাভেদ ভুলে সবাই একসাথে একই ইফতারি নিয়ে বসে আছি ঠিক তেমনই আমরা যেনো সবাই একসাথে মিলেমিশে চলতে পারি। এসময় তিনি আরও বলেন, তোমরা যারা কুইজ প্রতিযোগিতার জন্য মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে একটু হলেও পড়াশোনা করেছো এবং যা শিখেছো সেখান থেকে সাজেশন নিয়ে জীবন পরিচালনা করবে এটাই প্রত্যাশা করি।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পাবিপ্রবিতে শিখা অ্যাসোসিয়েশনের কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

সময়: ০৫:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
পাবিপ্রবিতে শিখা অ্যাসোসিয়েশনের কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিলপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সামাজিক সংগঠন “শিখা অ্যাসোসিয়েশন” এর উদ্যোগে নবীজীর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎আজ ‎মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাশেদুল হক, ব্যাবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান ও বঙ্গবন্ধু হলের সহকারী হল প্রভোস্ট মো: আল-ফাহাদ ভূইয়া সহ সংগঠনটির সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ-সম্পাদক মো: মেহেরফ হোসেন সহ প্রায় আটশতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন। ‎‎উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন। এ কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুল আলীম স্বচ্ছ, দ্বিতীয় স্থান অধিকার করে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান এবং তৃতীয় স্থান অধিকার করে পরিসংখান বিভাগের তপু ইসলাম। ‎‎ইফতার মাহফিলে এসে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম বলেন, শিখা মানে আলোকিত করা, আমরা আশা করি যারা এ সংগঠন চালাচ্ছে তারা এ ক্যাম্পাসকে আলোকিত করবে। আজকে আমরা যেমন সকল ভেদাভেদ ভুলে সবাই একসাথে একই ইফতারি নিয়ে বসে আছি ঠিক তেমনই আমরা যেনো সবাই একসাথে মিলেমিশে চলতে পারি। এসময় তিনি আরও বলেন, তোমরা যারা কুইজ প্রতিযোগিতার জন্য মহানবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে একটু হলেও পড়াশোনা করেছো এবং যা শিখেছো সেখান থেকে সাজেশন নিয়ে জীবন পরিচালনা করবে এটাই প্রত্যাশা করি।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.