৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবিপ্রবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আহোসান হাবিব আতিক, পাবিপ্রবি প্রতিনিধি
  • সময়: ০৪:৫২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ৬৬
পাবিপ্রবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম সোহেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে বিদায়ী কমিটি থেকে নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয় এবং বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি পাবিপ্রবি প্রেসক্লাবের পক্ষ থেকে বর্ষসেরা রিপোর্টার, বর্ষসেরা ফিচার লেখক এবং বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, শিক্ষার্থীদের গণমাধ্যম চর্চার গুরুত্ব এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব হলো সমাজের দর্পণ। তারা ভালো দিক যেমন তুলে ধরে, তেমনি সমস্যাগুলোও সামনে আনে। প্রেসক্লাব থাকার ফলে অনেক বিষয়, যা হয়তো আমাদের দৃষ্টির বাইরে থেকে যায়, তা আমরা জানতে পারি। আমি বিশ্বাস করি, পাবিপ্রবি প্রেসক্লাব যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। বিদায়ী কমিটিকে শুভকামনা জানাই এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা রাখি, প্রেসক্লাব ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন পাবিপ্রবি প্রেসক্লাবের উপদেষ্টা ড. রাশেদুল হক, গালিব হাসান, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও পাবনা জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা জালাল উদ্দীন রুমী।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পাবিপ্রবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সময়: ০৪:৫২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
পাবিপ্রবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিতপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম সোহেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে বিদায়ী কমিটি থেকে নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয় এবং বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি পাবিপ্রবি প্রেসক্লাবের পক্ষ থেকে বর্ষসেরা রিপোর্টার, বর্ষসেরা ফিচার লেখক এবং বর্ষসেরা উদীয়মান সাংবাদিক হিসেবে তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, শিক্ষার্থীদের গণমাধ্যম চর্চার গুরুত্ব এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব হলো সমাজের দর্পণ। তারা ভালো দিক যেমন তুলে ধরে, তেমনি সমস্যাগুলোও সামনে আনে। প্রেসক্লাব থাকার ফলে অনেক বিষয়, যা হয়তো আমাদের দৃষ্টির বাইরে থেকে যায়, তা আমরা জানতে পারি। আমি বিশ্বাস করি, পাবিপ্রবি প্রেসক্লাব যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। বিদায়ী কমিটিকে শুভকামনা জানাই এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা রাখি, প্রেসক্লাব ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন পাবিপ্রবি প্রেসক্লাবের উপদেষ্টা ড. রাশেদুল হক, গালিব হাসান, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আলাউদ্দিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ও পাবনা জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা জালাল উদ্দীন রুমী।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.