৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুর পৌরসভায় ৮৮ শতাংশ পদ শূন্য, ভোগান্তিতে শহরবাসী

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৯
পার্বতীপুর পৌরসভায় ৮৮ শতাংশ পদ শূন্য, ভোগান্তিতে শহরবাসী

লিটন আহম্মেদ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নামেই প্রথম শ্রেণির, কিন্তু বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত শহরবাসী। নেই মেয়র, নেই প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী—ফলে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ।

তথ্য অনুযায়ী, পৌরসভার মোট ১২৮টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪ জন কর্মকর্তা ও ১১ জন কর্মচারী। অর্থাৎ ৮৮ শতাংশ পদ দীর্ঘদিন ধরে শূন্য।

গুরুত্বপূর্ণ পদগুলো—প্রধান নির্বাহী প্রকৌশলী, নির্বাহী কর্মকর্তা, পূর্ত, বিদ্যুৎ ও যান্ত্রিক শাখা, হিসাবরক্ষণ কর্মকর্তা, কর নির্ধারক, বাজার পরিদর্শক, লাইসেন্স পরিদর্শক, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা—সবই শূন্য। এ কারণে নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। অথচ নিয়মিত পৌরকর আদায় করা হলেও তার বিপরীতে সেবা নেই বললেই চলে।

১৯৭১ সালে শহর পরিষদ নামে যাত্রা শুরু করে পার্বতীপুর পৌরসভা। ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি এটি আনুষ্ঠানিকভাবে পৌরসভায় রূপ নেয়। ১৯৯৯ সালে ‘খ’ শ্রেণিতে উন্নীত হওয়ার পর ২০১৪ সালে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। বর্তমানে পৌরসভার আয়তন ১০.৮৮ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৪৪ হাজার ৭২৬ জন।

জনবল সংকট প্রসঙ্গে পার্বতীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন,
“প্রধান প্রকৌশলী না থাকায় দরপত্র আহ্বান ও প্রকল্প বাস্তবায়নে কিছুটা ধীরগতি রয়েছে। তবে উন্নয়নকাজ একেবারেই থেমে নেই। চলতি অর্থবছরে ৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। জনবল নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

নামমাত্র কাঠামো থাকা সত্ত্বেও জনবল সংকটে পঙ্গু হয়ে পড়েছে পার্বতীপুর পৌরসভার কার্যক্রম, আর তার ভুক্তভোগী শহরের সাধারণ মানুষ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

পার্বতীপুর পৌরসভায় ৮৮ শতাংশ পদ শূন্য, ভোগান্তিতে শহরবাসী

সময়: ১১:১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
পার্বতীপুর পৌরসভায় ৮৮ শতাংশ পদ শূন্য, ভোগান্তিতে শহরবাসীলিটন আহম্মেদ দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নামেই প্রথম শ্রেণির, কিন্তু বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত শহরবাসী। নেই মেয়র, নেই প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী—ফলে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। তথ্য অনুযায়ী, পৌরসভার মোট ১২৮টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৪ জন কর্মকর্তা ও ১১ জন কর্মচারী। অর্থাৎ ৮৮ শতাংশ পদ দীর্ঘদিন ধরে শূন্য। গুরুত্বপূর্ণ পদগুলো—প্রধান নির্বাহী প্রকৌশলী, নির্বাহী কর্মকর্তা, পূর্ত, বিদ্যুৎ ও যান্ত্রিক শাখা, হিসাবরক্ষণ কর্মকর্তা, কর নির্ধারক, বাজার পরিদর্শক, লাইসেন্স পরিদর্শক, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা—সবই শূন্য। এ কারণে নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। অথচ নিয়মিত পৌরকর আদায় করা হলেও তার বিপরীতে সেবা নেই বললেই চলে। ১৯৭১ সালে শহর পরিষদ নামে যাত্রা শুরু করে পার্বতীপুর পৌরসভা। ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি এটি আনুষ্ঠানিকভাবে পৌরসভায় রূপ নেয়। ১৯৯৯ সালে ‘খ’ শ্রেণিতে উন্নীত হওয়ার পর ২০১৪ সালে ‘ক’ শ্রেণিতে উন্নীত হয়। বর্তমানে পৌরসভার আয়তন ১০.৮৮ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৪৪ হাজার ৭২৬ জন। জনবল সংকট প্রসঙ্গে পার্বতীপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, “প্রধান প্রকৌশলী না থাকায় দরপত্র আহ্বান ও প্রকল্প বাস্তবায়নে কিছুটা ধীরগতি রয়েছে। তবে উন্নয়নকাজ একেবারেই থেমে নেই। চলতি অর্থবছরে ৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। জনবল নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।” নামমাত্র কাঠামো থাকা সত্ত্বেও জনবল সংকটে পঙ্গু হয়ে পড়েছে পার্বতীপুর পৌরসভার কার্যক্রম, আর তার ভুক্তভোগী শহরের সাধারণ মানুষ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.